বঙ্গবন্ধু পেশাজীবী লীগের উদ্যোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পেশাজীবীদের করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। রোবাবর (২৪ ডিসেম্বর) গ্রামীণ ব্যাংক ভবনে এই সেমিনার অনুষ্ঠিত হয়৷ অনুষ্ঠানে বক্তারা সরকারের নানামুখী উন্নয়ন এর কথা বলে।
বঙ্গবন্ধু পেশাজীবী লীগের কেন্দ্রীয় সভাপতি সরকার মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম সাইফুল মজিদ।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন অর্থনীতিবিদ ও রাজনৈতিক বিশ্লেষক বীর মুক্তিযোদ্ধা জামাল উদ্দিন বিশ্বাস৷
এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রফেসর ড. আব্দুল আউয়াল বিশ্বাস, প্রকৌশলী মো. মনির উদ্দিন, হাসান উজ জামান, অধ্যক্ষ মুজিবুল হায়দার, বীর মুক্তিযোদ্ধা শেখ নুর ইসলাম, আবুল হোসেন, মো. মফিজুল ইসলাম, শেখ মোকসেদুল ইসলাম নয়ন, কবির হোসেন, মোরসালিনা আক্তার, ডা: নাসির উদ্দীন, সৈয়দ মোশাররফ হোসেন পাপ্পু, কৃষিবিদ হাসান রুহি, মইনুল ইসলাম, মাহবুব জাকির, আফজাল চৌধুরী, মনজুর হক ও সার্জেন্ট গিয়াস উদ্দিন৷
গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রহিমসহ ও ডিএমডিগণ৷
সময়ের আলো/জিকে