দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ও একজনকে তলব ইসির

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করায় দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বরগুনা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী

2023-12-24T23:06:10+00:00
2023-12-24T23:21:29+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ও একজনকে তলব ইসির
আচরণবিধি লঙ্ঘন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ২৪ ডিসেম্বর, ২০২৩, ১১:০৬ পিএম  আপডেট: ২৪.১২.২০২৩ ১১:২১ পিএম
দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত ও একজনকে তলব ইসির
নির্বাচনি আচরণ বিধি ভঙ্গ করায় দুই প্রার্থীর বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া বরগুনা-২ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে তলবের পাশাপাশি সোমবার (২৫ ডিসেম্বর) কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দীন বাহারের বিষয়ে সিদ্ধান্ত নিবে কমিশন। এই চারজন প্রার্থীই একাদশ জাতীয় সংসদের সংসদ সদস্য ও আওয়ামী লীগের মনোনিত প্রার্থী। 

রোববার (২৪ ডিসেম্বর) নির্বাচন কমিশনের আইন শাখার যুগ্মসচিব মো. মাহবুবার রহমান সরকার এ তথ্য জানান।

তিনি জানান, ঝিনাইদহ-১ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি আব্দুল হাই ও চট্টগ্রাম-১৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত দিয়েছে কমিশন। ঝিনাইদহ-১ আসনের প্রার্থী আব্দুল হাই এর বিরুদ্ধে দুইটি ঘটনায় পৃথক পৃথক মামলা করার সিদ্ধান্ত এসেছে। আমাদের উপজেলা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করতে বলেছি।

এছাড়া, আজকে চট্টগ্রাম-১৬ আসনের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধেও মামলা করার সিদ্ধান্ত এসেছে। উনার বিরুদ্ধে সাংবাদিকদের উপর হামলার অভিযোগ এসেছে। আগামীকাল আইন শাখা থেকে আমাদের জেলা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের উনার বিরুদ্ধে মামলা করার জন্য চিঠি লিখবো।

এক প্রশ্নে তিনি আরও বলেন, আমি যতটুকু জানি বরগুনা-২ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে ব্যক্তিগতভাবে কৈয়ফিয়াত তলবের জন্য ইসিতে ডাকা হবে। তবে উনাকে কবে তলব করা হবে, সে বিষয়ে এখনও কোন সিদ্ধান হয়নি। আগামীকাল এ বিষয়ে সিদ্ধান্ত হবে।

কুমিল্লা-৬ আসনে আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার প্রসঙ্গে এই যুগ্মসচিব বলেন, উনার বিরুদ্ধে রিপোর্ট এসেছে। উনার বিরুদ্ধে দুইটা তদন্ত কমিটি হয়েছিল। কোনটার রিপোর্টই আমাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। তবে আমি জানতে পেরেছি, রিপোর্টগুলো আমাদের কাছে চলে এসেছে। কুমিল্লা-৬ আসনের আওয়ামী লীগ প্রার্থী ও বর্তমান এমপি আ ক ম বাহাউদ্দীন বাহার এর বিরুদ্ধে সাংবাদিক নির্যাতনের বিষয়টি তদন্ত রিপোর্টে উঠে এসেছে বলে জানিয়েছে ইসি সূত্র।

সময়ের আলো/এম


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: