ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে বদলি করা

2023-12-27T19:33:20+00:00
2023-12-27T19:33:20+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩, ৭:৩৩ পিএম 
ট্যারিফ কমিশনে নতুন চেয়ারম্যান, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে সচিব
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আহমেদ মুনিরুছ সালেহীনকে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান হিসেবে বদলি করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এবিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। 

অন্যদিকে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রুহুল আমিনকে পদোন্নতি দিয়ে প্রবাসী কল্যাণ এ বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে। তার এ পদোন্নতি আগামী ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

অন্যদিকে ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. ফয়জুল ইসলামকে অবসরে যাওয়ার সুবিধার্থে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।  একই সঙ্গে অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রেহানা পারভীনকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) করা হয়েছে। সচিব পদে পদোন্নতির পর তাকে নিয়োগ দিয়ে আরেকটি আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তার পদোন্নতিও ৩১ ডিসেম্বর থেকে কার্যকর হবে। এছাড়া সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরীকে ৩১ ডিসেম্বর চাকরি থেকে অবসর দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: