অসহায় দু:স্থদের পাশে দাঁড়ালো ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব

জাতীয়

অসহায় দু:স্থদের পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব।বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান

2023-12-28T23:09:17+00:00
2023-12-28T23:19:14+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
জাতীয়
অসহায় দু:স্থদের পাশে দাঁড়ালো ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব
নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ
প্রকাশ: বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩, ১১:০৯ পিএম  আপডেট: ২৮.১২.২০২৩ ১১:১৯ পিএম
অসহায় দু:স্থদের পাশে দাঁড়ালো ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব
অসহায় দু:স্থদের পাশে দাঁড়ালো বাংলাদেশ সেনাবাহিনীর ঢাকা সেনানিবাস লেডিস ক্লাব। 

বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর)  ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক নুরজাহান আহমেদ ঢাকার বাউনিয়া এলাকায় অসহায়, দু:স্থ ও গরীবদের মাঝে আড়াই হাজার পিস কম্বল বিতরণ এবং অসহায় ও দুস্থ পরিবারকে আর্থিক সহযোগিতা প্রদান করেন।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানিয়েছে, শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের প্রধান পৃষ্ঠপোষক এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন। এ কার্যক্রমে সহযোগিতা প্রদানের জন্য ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সকল সদস্যাদের তিনি আন্তরিক ধন্যবাদ জানান। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের সভানেত্রী ও সহ-সভানেত্রী, প্রয়াসের সহকারী পৃষ্ঠপোষক, চিলড্রেন ক্লাব ঢাকা অঞ্চলের সভানেত্রী, জিওসি ও এরিয়া কমান্ডার লজিস্টিক্স এরিয়ার সহধর্মিনী, সেপকস ঢাকা অঞ্চলের সভানেত্রী, ঢাকা সেনানিবাস লেডিস ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্য, অফিসার, অন্যান্য পদবির সেনাসদস্য, বেসামরিক কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘের শীতবস্ত্র বিতরণ: বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ (বিএনএফডব্লিউএ)  ঢাকার উদ্যোগে বৃহস্পতিবার গরীব, দুঃস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। ঢাকার মিরপুর-১৪ নম্বরে নাবিক কলোনীতে এ সংঘের প্রেসিডেন্ট নাদিয়া সুলতানা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সকল শীতবস্ত্র বিতরণ করেন। এসময় অন্যদের মধ্যে নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা শাখার চেয়ারম্যান বেগম নূরতাজ আজীম ও বিএন লেডিস ক্লাব ঢাকা শাখার চেয়ারম্যান বেগম লুবনা আনোয়ার ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/এম


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: