প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন রুনা খান

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

প্রথমবারের মতো র‍্যাম্পে উঠেছেন অভিনেত্রী রুনা খান। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত ‘খাদি ফ্যাশন উইক’-এর শেষ আসরে নিজেকে

2024-01-23T07:34:25+00:00
2024-01-23T07:34:25+00:00
 
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
সোমবার, ৮ জুন ২০২৬
বিনোদন
প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন রুনা খান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জানুয়ারি, ২০২৪, ৭:৩৪ এএম   (ভিজিট : ৭৩৭)
প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন রুনা খান
প্রথমবারের মতো র‍্যাম্পে উঠেছেন অভিনেত্রী রুনা খান। ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশ (এফডিসিবি) আয়োজিত ‘খাদি ফ্যাশন উইক’-এর শেষ আসরে নিজেকে ভিন্ন লুকে হাজির করেন অভিনেত্রী। এ সময় রুনার পরনে ছিল উজ্জ্বল নীল শাড়ি আর ম্যাচিং স্টাইলিশ জ্যাকেট, যা দর্শকদের রীতিমতো মুগ্ধ করে।

রাজধানীর গুলশানের আলোকি সেন্টারে গত শনিবার শেষ হয়েছে দেশের ফ্যাশন অঙ্গনের অন্যতম বড় ইভেন্ট ‘খাদি ফ্যাশন উইক’। দেশি-বিদেশি ডিজাইনারের পোশাক নিয়ে সেখানে ফ্যাশন কিউ প্রদর্শিত হয়েছে। ফ্যাশন শোটি কোরিওগ্রাফ করেছেন দেশের জনপ্রিয় মডেল ও গ্রুমার আজরা মাহমুদ। দেশের প্রথম সারির র্যা ম্প মডেলদের পাশাপাশি শেষ দিনে চমক ছিল ফ্যাশন ডিজাইন কাউন্সিল অব বাংলাদেশের সভাপতি ও আইকনিক ফ্যাশন ডিজাইনার মাহিন খানের ফ্যাশন কিউ। তার ডিজাইন তো বরাবরের মতো মুগ্ধতা ছড়িয়েছেই। সেই সঙ্গে তিনি শো-স্টপার হিসেবে হাজির করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী রুনা খানকে।

‘খাদি ফ্যাশন উইক’-এর মাধ্যমে জীবনে প্রথমবার র‍্যাম্প উঠলেন নন্দিত এই অভিনেত্রী। এ বিষয়ে রুনা খান বলেন, ‘এই আয়োজনের অংশ হয়ে আমার আনন্দ ও গর্ব হচ্ছে। কারণ এখানে দেশি ফ্যাশনকে প্রমোট করা হচ্ছে। ব্যক্তিগতভাবে আমিও দেশি ফ্যাশনকে নিজের মধ্যে ধারণ করি। দেশি ম্যাটারিয়ালের পোশাকই বেশি পরি। খাদি একেবারেই আমাদের দেশীয় ফেব্রিক। দারুণ সময় কেটেছে।’

নাটকের পাশাপাশি নিয়মিত সিনেমা এবং ওটিটি প্ল্যাটফর্মে অভিনয় করছেন রুনা খান। সম্প্রতি কাজল আরেফিন অমির ওয়েব ফিল্ম ‘অসময়’ মুক্তি পেয়েছে। এতে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন রুনা খান।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: