ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী মো. আব্দুল হাইয়কে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণার গেজেটের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।বিচারপতি এ কে এম

2024-02-01T15:16:40+00:00
2024-02-01T15:16:40+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট হাইকোর্টে স্থগিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৪, ৩:১৬ পিএম 
ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থীকে নির্বাচিত ঘোষণার গেজেট হাইকোর্টে স্থগিত
ঝিনাইদহ-১ আসনের নৌকার প্রার্থী মো. আব্দুল হাইয়কে সংসদ সদস্য পদে বিজয়ী ঘোষণার গেজেটের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।

বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের একক হাইকোর্ট বেঞ্চ আগামী দুই মাসের জন্য বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এই স্থগিত আদেশ দেন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগে ঝিনাইদহ-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল বিশ্বাসের আনা আবেদনের শুনানি শেষে এ আদেশ দেয় উচ্চ আদালত।

আদালতে আবেদনের পক্ষে শুনানি করে এডভোকেট মজিবুর রহমান।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনে নৌকার প্রার্থী আব্দুল হাইকে বিজয়ী ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচনে ৯৪ হাজার ৩৭৯ ভোট পান আব্দুল হাই। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলাল (ট্রাক প্রতীক) পেয়েছেন ৮০ হাজার ৫৪৭ ভোট।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: