ঢাকা-৬ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য সাঈদ খোকনকে ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগ কেন অবৈধ হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। রোববার হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।
এর আগে সাঈদ খোকনকে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজের গভর্নিং বডির সভাপতি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। রিটে শিক্ষা সচিব, ভিসি, ঢাবি, কলেজ পরিদর্শক সাঈদ খোকন এবং ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ অধ্যক্ষকে রিটে বিবাদী করা হয়।
আইনজীবী ইউনুছ আলী আকন্দ সাংবাদিকদের বলেন, হাইকোর্ট ও আপিল বিভাগের সিদ্ধান্তে আছে কোনো সংসদ সদস্য কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে পারবেন না।
কিন্তু ওই সিদ্ধান্ত লঙ্ঘন করে ঢাকা-৬ আসনের সংসদ সদস্য সাঈদ খোকনকে কলেজের গভর্নিং বডির চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়। বিষয়টি নিয়ে রিট করা হলে আদালত রুল জারি করেন।
সময়ের আলো/আরএস/