মানসিক অবসাদে ভুগছেন ইলিয়ানা

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

গত বছর পয়লা আগস্ট মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মিষ্টি খবরটি ভক্তদের সাথে শেয়ার করেছেন

2024-03-03T13:10:20+00:00
2024-03-03T13:10:20+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
বিনোদন
মানসিক অবসাদে ভুগছেন ইলিয়ানা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: রোববার, ৩ মার্চ, ২০২৪, ১:১০ পিএম 
মানসিক অবসাদে ভুগছেন ইলিয়ানা
গত বছর পয়লা আগস্ট মা হয়েছেন বলিউড অভিনেত্রী ইলিয়ানা ডিক্রুজ। সামাজিক যোগাযোগের মাধ্যমে এই মিষ্টি খবরটি ভক্তদের সাথে শেয়ার করেছেন তিনি। এ নিয়ে বেশ ফুরফুরে মেজাজে থাকলেও ধীরে ধীরে মানসিক অবসাদ তাকে গ্রাস করে। নিজেই জানালেন সেকথা। সম্প্রতি সামাজিক মাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করেন ইলিয়ানা।

সঙ্গে লেখেন, ‘বহুদিন হয়ে গেল নিজের কোনো ছবি তোলা হয় না বা পোস্ট করা হয় না। আসলে মা হওয়ার পর সন্তান এবং সংসার সামলাতে সামলাতে আর নিজের জন্য সময়ই পাই না। আমি সাধরণত আজকাল অধিকাংশ সময়ই পাজামা পরে থাকি। আর সঙ্গে চুলটাকে খোঁপা করে বেঁধে রাখি যাতে আমার ছেলে সেটা ধরে টানতে না পারে। ফলে এসব কারণেই আমার কখনও আজকাল মাথায় আসে না যে সেলফি তুলব। আসলে সত্যিটা কখনও কখনও বড্ড নিষ্ঠুর হয়। না ঘুমিয়েও কাজ দেয় না।’

এরপর তিনি ব্যাখ্যা করে লেখেন, ‘না অভিযোগ করছি না। আসলে সন্তান সত্যিই বড্ড সুন্দর। আমার জীবনের সব থেকে সুন্দর জিনিস ও। কিন্তু আমরা কেউ মা হওয়ার পর যে ডিপ্রেশন হয় সেটা নিয়ে কথা বলি না। কিন্তু এটা সত্যিই হয়। তাই আমি রোজ নিয়মিত চেষ্টা করি অনন্ত দিনের আধাঘণ্টা সময় নিজেকে দিতে, নিজেকে ভালো রাখতে। এটার জন্য আমি নিয়মিত আধাঘণ্টা ব্যায়াম করি। তারপর ভালো করে গোসল করি। এটা আমার খুব কাজ দেয়। কিন্তু আবার অনেক সময় করতেও পারি না। কিন্তু আমি কাজে ফেরার চেষ্টা করছি। আর তারই এক ঝলক প্রকাশ্যে আনলাম।’

ইলিয়ানার সন্তানের নাম কোয়া ফোনিক্স ডোলান। অভিনেত্রীকে আগামীতে ‘দো অউর দো পেয়ার’ ছবিতে। সেখানে তার সঙ্গে থাকবেন বিদ্যা বালান, প্রতীক গান্ধী প্রমুখ।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: