চলচ্চিত্র দিবসে বিএফডিসির আয়োজন

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। প্রতিবছর বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পালিত হয় দিবসটি। এবারও তার

2024-04-03T12:54:44+00:00
2024-04-03T12:54:44+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
চলচ্চিত্র দিবসে বিএফডিসির আয়োজন
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৩ এপ্রিল, ২০২৪, ১২:৫৪ পিএম 
চলচ্চিত্র দিবসে বিএফডিসির আয়োজন
আজ ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস। প্রতিবছর বিভিন্ন আয়োজনের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) পালিত হয় দিবসটি। এবারও তার ব্যতিক্রম নয়। তবে রোজার কারণে স্বল্প পরিসরে দিনটি উদযাপনের প্রস্তুতি নিয়েছে চলচ্চিত্র সংশ্লিষ্ট সব সংগঠন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে বিএফডিসিতে উদযাপন করা হবে জাতীয় চলচ্চিত্র দিবস। ‘আমাদের চলচ্চিত্র আমাদের অহংকার, প্রেক্ষাগৃহে দেখব ছবি এই হোক অঙ্গীকার’ স্লোগানে দিবসটি উদযাপন করবেন চলচ্চিত্রকর্মীরা।

জানা গেছে, বিএফডিসিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের পর ‘জাতীয় চলচ্চিত্র দিবস ২০২৪’র উদ্বোধন করবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত।

এদিন শোভাযাত্রায় অংশ নেওয়ার কথা রয়েছে চলচ্চিত্রকর্মীদের। তারপর এফডিসির ২ নম্বর ফ্লোরে আলোচনাসভায় আমন্ত্রিত অতিথি ও চলচ্চিত্রের বিশিষ্টজনরা বক্তব্য দেবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হুমায়ুন কবীর খোন্দকার প্রমুখ।

আলোচনা শেষে বেলা ৩টা ৩৫ মিনিটে ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমা প্রদর্শিত হবে। শুধু এফডিসিতে নয়, বাংলাদেশ শিল্পকলা একাডেমিতেও উদযাপিত হবে দিবসটি।

এ ছাড়া বিকেল ৪টায় জাতীয় নাট্যশালা মিলনায়তনের সেমিনার কক্ষে ‘চলচ্চিত্রের বাজার সম্প্রসারণ, দেশ থেকে দেশান্তর’ শীর্ষক সেমিনার রয়েছে। পাশাপাশি সন্ধ্যা ছয়টায় থাকছে প্রীতি সম্মিলনী।

প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের এই দিনে তদানীন্তন পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি) গঠনের প্রস্তাব উত্থাপন করেন। পরবর্তীতে ২০১২ সালের ৩ এপ্রিল থেকে জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন শুরু হয়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: