রাজধানীতে বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ে সিনথিয়াকে

2024-04-07T22:00:53+00:00
2024-04-13T10:21:48+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ এপ্রিল, ২০২৪, ১০:০০ পিএম  আপডেট: ১৩.০৪.২০২৪ ১০:২১ এএম
রাজধানীতে বাসা থেকে বাবা-ছেলের মরদেহ উদ্ধার
রাজধানীর শেরেবাংলা নগর থানাধীন তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দরজা ভেঙে বাবা-ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় মেয়ে সিনথিয়াকে (১৩) গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

রোববার (৭ এপ্রিল) সন্ধ্যার পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহতেরা হলেন- বাবা মশিউর রহমান (৫০) ও তার ছেলে সাহদাব (১৬)। 

শেরেবাংলা নগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহাদ আলী জানান, তালতলা মোল্লাপাড়া এলাকার একটি বাড়ির দ্বিতীয় তলা থেকে দরজা ভেঙে বাবা-ছেলে মরদেহ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ ঝুলন্ত অবস্থায় অপরজনের মেঝে থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া মেয়েটিকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাবা ছেলেকে ফাঁস দিয়ে হত্যার পর নিজে আত্মহত্যা করেছে। তবে মেয়েটিকে গলায় ফাঁস দেওয়া হলেও প্রাণে বেঁচে গেছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বাবা-ছেলের মরদেহ উদ্ধার  রাজধানী 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: