রাজধানীর হাতিরঝিলের লেক থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১১ টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার ওসি আওলাদ হোসেন।
ওসি বলেন, স্থানীয়দের দেওয়া খবর পেয়ে হাতিরঝিল লেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। পরবর্তীতে তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের নাম ফয়েজ কাদের চৌধুরী (২৩)। পিতা ফজলুল কাদের চৌধুরী। নিহত ফয়েজ মানসিক ভারসাম্যহীন। সে রোববার দিবাগত রাত ১১টার দিকে পরিবারের সঙ্গে অভিমান করে উত্তর শাহজাহানপুরের বাসা থেকে বের হয়ে যান। সকালে হাতিরঝিলে ভাসমান অবস্হায় মৃতদেহ পাওয়া যায়।
মৃত্যুর কারণ সম্পর্কে তিনি বলেন, আমরা প্রাথমিকভাবে ধারনা করছি সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে মৃত্যুর কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
সময়ের আলো/জেডআই