বিতর্ক ছাপিয়ে শিল্পী সমিতির নির্বাচন জমজমাট

হুমায়ন কবির

বিনোদন

আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এখন বিএফডিসি পাড়ায়।

2024-04-17T19:45:41+00:00
2024-04-17T19:51:29+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
বিতর্ক ছাপিয়ে শিল্পী সমিতির নির্বাচন জমজমাট
হুমায়ন কবির
প্রকাশ: বুধবার, ১৭ এপ্রিল, ২০২৪, ৭:৪৫ পিএম  আপডেট: ১৭.০৪.২০২৪ ৭:৫১ পিএম
বিতর্ক ছাপিয়ে শিল্পী সমিতির নির্বাচন জমজমাট
আর মাত্র একদিন পরেই অনুষ্ঠিত হবে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। নির্বাচনকে কেন্দ্র করে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এখন বিএফডিসি পাড়ায়। এবারও দুটি প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মিশা-ডিপজল প্যানেল আরেকটি মাহমুদ কলি-নিপুণ প্যানেল। শেষ সময়ে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। নির্বাচনকে ঘিরে যেনো প্রাণ ফিরে পেয়েছে বিএফডিসি প্রাঙ্গণ। তবে আনন্দ-উৎসবের মাঝেও বাতাসে ঘুরে বেড়াচ্ছে কিছু বিতর্ক। মাহমুদ কলি-নিপুণ প্যানেলে কার্যনির্বাহী পরিষদ সদস্য পদে নির্বাচন করছেন আলোচিত হেলেনা জাহাঙ্গীর। তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে টাকার মাধ্যমে ভোটারদের নিজ দলে ভেড়ানোর। 

নাম প্রকাশে অনিচ্ছুক শিল্পী সমিতির একজন সদস্য বলেন, হেলেনা জাহাঙ্গীর তো কোন সিনেমাতে সেইভাবে অভিনয়ই করেনি। তাহলে তিনি শিল্পী সমিতির সদস্য হন কিভাবে। নির্বাচনে অংশ গ্রহণ’তো দূরের কথা। এছাড়া তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তিনি টাকা দিয়ে ভোট কিনছেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেন আলোচিত এই অভিনেত্রী। এমনকি যারা তার বিরুদ্ধে এসব মিথ্যা রটাচ্ছে তাদের নামে সাইবার ক্রাইমে মামলা দেওয়ার হুমকিও প্রদান করেন তিনি। 

বুধবার (১৭ এপ্রিল) বিএফডিসিতে নিজ নির্বাচনী প্রচারণায় এসে গণমাধ্যমের মুখোমুখি হন হেলেনা জাহাঙ্গীর। তিনি বলেন, একজন আমার কাছে ফোন করে পাঞ্জাবি উপহার চায়, পরে আমি ১০০টি পাঞ্জাবি অর্ডার দেই। শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে আমি তো আমার ভাইদের পাঞ্জাবি উপহার দিতেই পারি। সেটা নির্বাচন, ঈদ বা নববর্ষ যে উপলক্ষেই হোক না কেনো। 

মাহমুদ-কলি প্যানেলে বিরুদ্ধে ভোট কেনার অভিযোগের ব্যাপারে অপর প্যানেলে সভাপতি মিশা সওদাগর বলেন, এটা শুধু গুঞ্জনই মাত্র, শিল্পীরা হলো সৃজনশীল মানুষ। শিল্পী সমিতির সদস্যরা ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে কে কাকে ভোট দিবেন। টাকা পাওয়ার পর তারা ভোটের সিদ্ধান্ত বদলাবেন এমনটা আমি মনে করিনা। 

একদিন পরে অনুষ্ঠিত হতে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনে দুটি প্যানেলে লড়ছেন- মিশা-ডিপজল প্যানেলে সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন মনোয়ার হোসেন ডিপজল। এছাড়া সহ-সভাপতি পদে ডি এ তায়েব ও মাসুম পারভেজ রবেল, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, দপ্তর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক ডন এবং কোষাধ্যক্ষ পদপ্রার্থী কমল নির্বাচনে অংশ নিচ্ছেন। এছাড়া কার্যকরী পরিষদের সদস্য পদে নির্বাচন করছেন- অভিনেত্রী আলীরাজ, সুচরিতা, ফিরোজ মিয়া, রোজিনা সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু ও সাঞ্জু জন।

মাহমুদ কলি-নিপুণ প্যানেলে সভাপতি পদে মাহমুদ কলি ও সাধারণ সম্পাদক পদে লড়ছেন নিপুণ আক্তার। এছাড়া  সহ-সভাপতি পদে ড্যানি সিডাক ও অমিত হাসান, সহ-সাধারণ সম্পাদক বাপ্পি সাহা, সাংগঠনিক সম্পাদক অঞ্জনা রহমান, দপ্তর ও প্রচার সম্পাদক কাবিলা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ আকিব, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন ও কোষাধ্যক্ষ পদে অভিনেতা আজাদ খান নির্বচনে অংশ নিচ্ছেন। এছাড়া কার্যকারী সদস্য পদে নির্বাচন করছেন- পীরজাদা হারুন, হেলেনা জাহাঙ্গীর, সাইফ খান, সুজাতা আজিম, সনি রহমান, নাদের চৌধুরী, পলি, জেসমিন আক্তার, তানভীর তনু, মো. সাইফুল ও সাদিয়া মির্জা।  

প্রসঙ্গত, আগামী শুক্রবার (১৯ এপ্রিল) সকাল ৯টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) ২০২৪-২৬ মেয়াদে শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে। মাঝে এক ঘণ্টা বিরতি দিয়ে চলবে বিকেল ৫টা পর্যন্ত।

সময়ের আলো/আরআই



  বিষয়:   শিল্পী সমিতি নির্বাচন  এফডিসি নির্বাচন  উৎসব মুখর নির্বাচন 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: