রাজধানীতে বজ্রসহ শিলা বৃষ্টি, উধাও গরম

সময়ের আলো ডেস্ক

রাজধানী

টানা তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের স্বস্তিতে রাজধানীতে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়েছে। রোববার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ

2024-05-05T23:15:19+00:00
2024-05-05T23:33:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে বজ্রসহ শিলা বৃষ্টি, উধাও গরম
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৫ মে, ২০২৪, ১১:১৫ পিএম  আপডেট: ০৫.০৫.২০২৪ ১১:৩৩ পিএম
রাজধানীতে বজ্রসহ শিলা বৃষ্টি, উধাও গরম
টানা তাপপ্রবাহে অতিষ্ঠ মানুষের স্বস্তিতে রাজধানীতে ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়েছে। রোববার (৫ মে) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই ঝড়ো হাওয়াসহ শিলা বৃষ্টি শুরু হয়। এতে করে তাপমাত্রা কিছুটা কমে স্বস্তি দেখা দেয় মানুষের মাঝে।

রাজধানীর মহাখালী, কারওয়ান বাজার, ইস্কাটন, বাংলামোটর, ফার্মগেট, বাড্ডা, রামপুরাসহ বিভিন্ন জায়গায় শিলা বৃষ্টি হয়। আকাশে চমকাচ্ছে বিদ্যুৎ। 
ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। সময়ের আলো

ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। ছবিটি রাজধানীর কারওয়ান বাজার থেকে তোলা। সময়ের আলো


এর আগে আবহাওয়া অফিস রোববার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে। পাশাপাশি এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

সেই পূর্বাভাস অনুযায়ী ঢাকার স্বস্তির বৃষ্টি শুরু হলো। সেই সঙ্গে কমে এসেছে তাপমাত্রাও। 

এদিকে আগামী তিনদিনের (৭২ ঘণ্টা) জন্য কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া সোম ও মঙ্গলবার আট বিভাগেই বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। তবে ঝড়-বৃষ্টির প্রবণতা বেশি থাকবে সিলেট ও ময়মনসিংহ বিভাগে।‌ এ সময় দিন ও রাতের তাপমাত্রা আরও কমবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বজ্রসহ শিলা-বৃষ্টি  আবহাওয়ার খবর  তাপমাত্রা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: