স্ক্রিপ্টে অন্তরঙ্গ দৃশ্য ছিল না : মনীষা

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ মুক্তি পেয়েছে ১ মে নেটফ্লিক্সে। সিরিজটি মুক্তির পর আসছে মিশ্র প্রতিক্রিয়া। তবে

2024-05-07T22:31:56+00:00
2024-05-07T22:31:56+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
স্ক্রিপ্টে অন্তরঙ্গ দৃশ্য ছিল না : মনীষা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ মে, ২০২৪, ১০:৩১ পিএম 
স্ক্রিপ্টে অন্তরঙ্গ দৃশ্য ছিল না : মনীষা
বলিউড নির্মাতা সঞ্জয় লীলা বানসালির ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ মুক্তি পেয়েছে ১ মে নেটফ্লিক্সে। সিরিজটি মুক্তির পর আসছে মিশ্র প্রতিক্রিয়া। তবে ছবিতে মল্লিকাজান চরিত্রে অভিনয় করা অভিনেত্রী মনীষা কৈরালা দারুণ প্রশংসা পাচ্ছেন। এতে পতিতার ভূমিকায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি বলিউড বাবলকে দেওয়া একটি সাক্ষাৎকারে মনীষা জানিয়েছেন, ‘হীরামান্ডি’তে শেখর সুমনের সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় প্রাথমিকভাবে স্ক্রিপ্টের অংশ ছিল না। তবুও সেটা করতে হয়েছে। যেহেতু সঞ্জয় লীলা সবসময় নতুন কিছু করার চেষ্টা করেন। সেই জায়গা থেকে আমরা অনয়াসে করেছি।

শেখর সুমনও বলেছেন এই সিরিজে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাকে। এবং সেই দৃশ্যটি এক টেকেই শেষ করেন ৬১ বছর বয়সী শেখর সুমন। সবচেয়ে বড় কথা হল, চিত্রনাট্যে ওই দৃশ্যটির উল্লেখ ছিল না।

অভিনেতা জানান, প্রাথমিকভাবে বনশালির কুশীলবরা হতবাক হয়েছিলেন। কারণ, সিরিজে এরকম কিছু দৃশ্য রাখতে চাইবেন পরিচালক। তবে দৃশ্যটি ধারণ হয়ে গেলে, তারা শেখরকে ধন্যবাদ জানাতে ছুটে আসেন। কারণ এক টেকে ওকে না হলে, বনসালি ওই শটটি বারংবার নিতেই থাকতেন। রগরগে সেই ঘনিষ্ঠ দৃশ্য যে অল্প সময়েই শুট করা হয়েছে, তাতে নিস্তার গোটা টিমের।

শেখর সুমন আরও জানান, চিত্রনাট্যে ওই দৃশ্যটি না থাকায়, শুরুতে বনসালি তার সঙ্গে আলোচনা করেন এবং অভিনেতার অনুমতি নেন। শেখরের কথায় খুব সহজেই দৃশ্যটি একটা হাস্যকর দৃশ্য পরিণত হতে পারত, তবে চরিত্রটি যথাযথভাবে তুলে ধরার চেষ্টা করেছেন তিনি।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: