সিনেমায় আসছেন সোহেল চৌধুরী-দিতির কন্যা

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

সিনেমায় আসছেন চলচ্চিত্রের সোনালী যুগের তারকা দম্পতি সোহেল চৌধুরী ও দিতির কন্যা লামিয়া। তবে অভিনয়ে নয়, আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পরিচালক

2024-05-08T13:51:58+00:00
2024-05-08T13:51:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
বিনোদন
সিনেমায় আসছেন সোহেল চৌধুরী-দিতির কন্যা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৮ মে, ২০২৪, ১:৫১ পিএম 
সিনেমায় আসছেন সোহেল চৌধুরী-দিতির কন্যা
সিনেমায় আসছেন চলচ্চিত্রের সোনালী যুগের তারকা দম্পতি সোহেল চৌধুরী ও দিতির কন্যা লামিয়া। তবে অভিনয়ে নয়, আত্মপ্রকাশ করতে যাচ্ছেন পরিচালক হিসেবে।

‘মেয়েদের গল্প’ নামের একটি সিনেমা বানাবেন লামিয়া। এতে দেখানো হবে তিন মেয়ে ও তিন মায়ের গল্প। এরইমধ্যে অভিনয়শিল্পী নির্বাচন, লোকেশন বাছাই, কস্টিউম ডিজাইনের কাজ শুরু করেছেন লামিয়া। ছবিটি নেটফ্লিক্সে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে তার।

ছবিটি নিয়ে লামিয়া সংবাদমাধ্যমকে বলেন, ‘আমি এখনও লগ্নিকারকদের সঙ্গে কথা বলছি। অনেকের সঙ্গে কথা পাকা হয়েছে, আরও কথা হবে। সিনেমাটি নেটফ্লিক্সের যে ধরনের শর্ত রয়েছে, সেটা মেনেই কাজ করব। আমার লন্ডন ফিল্ম স্কুলের বেশ কিছু বন্ধু নেটফ্লিক্সের কাজ করছে। তাদের এজেন্সির সঙ্গে কথা হচ্ছে। তবে আমি সিনেমাটি দেশের জন্যই বানাতে চাই। কারণ, গল্পে সচেতনতার বার্তা রয়েছে। আগে দেশের দর্শকদের দেখা উচিত। পরে হয়তো নেটফ্লিক্সের কথা ভাবব। সিনেমায় আমার দেখা চারপাশের অভিজ্ঞতাকে কাজে লাগাতে চাই।’

তবে মাকে ছাড়া সিনেমার পথ চলাটা কঠিন হবে বলে মনে করছেন দিতি কন্যা। তিনি বলেন, ‘মাকে ছাড়া সিনেমাটির কাজ করাটা অনেক কঠিন হবে। বারবার ইমোশনাল হতে হচ্ছে। মায়ের চরিত্রে অন্য একজনকে নিয়ে শুটিং শুরু করব। মাকে ছাড়া মনে কষ্ট নিয়েই সিনেমার কাজ শুরু করতে হচ্ছে। প্রতিদিন নিজেকে সাহস দিই আমি পারব। মায়ের দোয়া আছে আমার সঙ্গে। যে কারণে আমি শুরু করতে পারছি। এটা আমার জন্য অনেক বড় স্বপ্নপূরণের পালা।’


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: