হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

হৃদরোগজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী।রাখি সাওয়ান্ত জানান, তার

2024-05-15T16:55:23+00:00
2024-05-15T16:55:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৫ মে, ২০২৪, ৪:৫৫ পিএম 
হাসপাতালে ভর্তি রাখি সাওয়ান্ত
হৃদরোগজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। মুম্বাইয়ের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই অভিনেত্রী। 

রাখি সাওয়ান্ত জানান, তার হার্টে সমস্যা দেখা দিয়েছে। এখন কথা বলার অবস্থায় নেই। আগামী ৫-৬ দিন বিশ্রামে থাকতে হবে।

রাখি মুম্বাইয়ের কোন হাসপাতালে ভর্তি রয়েছেন, তা জানাননি। এ বিষয়ে তিনি বলেন, আমি এখন কোন হাসপাতালে ভর্তি রয়েছি, তা বলতে পারব না। দয়া করে আমাকে কিছুটা সময় দিন।

রাখি তার শারীরিক অবস্থা নিয়েও কোনো তথ্য দেননি। পরে এ বিষয়ে তার ভাই রাকেশের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, গত ১৪ মে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি ঘটে। সবাই জানেন, রাখি ব্রেন টিউমার ও ক্যানসারে ভুগেছেন। এটি সারা শরীরে ছড়িয়ে পড়েছিল। সে ক্রিটিকেয়ার এবং বালাজি হাসপাতালের ভেন্টিলেটর সাপোর্টে ছিল। গত ১৪ মে তার শরীরের কিছু অর্গান এবং হার্ট ফেইলিওর হয়। আশা করছি, রাখি খুব দ্রুত সুস্থ হয়ে উঠবে।

ব্যক্তিগত জীবন নিয়ে বছর জুড়েই আলোচনায় থাকেন রাখি সাওয়ান্ত। সম্প্রতি তার প্রাক্তন স্বামীর দায়ের করা মামলায় গ্রেফতারি পরওয়ানা জারি করেছেন আদালত। ওই সময়ে দুবাইয়ে ছিলেন রাখি। কয়েক দিন আগে ভারতে ফিরেছেন। এরই মধ্যে অসুস্থ হয়ে পড়লেন এই অভিনেত্রী।

সময়ের আলো/এম 



Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: