রাজধানীতে হিটস্ট্রোকে আনসার প্লাটুন কমান্ডারের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

তীব্রতাপদাহের কারণে রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তায় হঠাৎ অসুস্থ্য হয়ে আবু তালেব (৫০) নামে একজন মারা গেছেন। তিনি আনসারের প্লাটুন কমান্ডার

2024-05-16T19:54:57+00:00
2024-05-16T19:54:57+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে হিটস্ট্রোকে আনসার প্লাটুন কমান্ডারের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪, ৭:৫৪ পিএম 
রাজধানীতে হিটস্ট্রোকে আনসার প্লাটুন কমান্ডারের মৃত্যু
তীব্রতাপদাহের কারণে রাজধানীর নিউমার্কেট এলাকায় রাস্তায় হঠাৎ অসুস্থ্য হয়ে আবু তালেব (৫০) নামে একজন মারা গেছেন। তিনি আনসারের প্লাটুন কমান্ডার (পিসি)। নিউমার্কেট সিটি কমপ্লেক্সে দায়িত্বরত অবস্থায় তিনি মারা যান।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেল ৪টার দিকে অচেতন অবস্থায় দোকান কর্মচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তাকে হাসপাতালে নিয়ে আসা মো. বেলাল নামে এক দোকান কর্মচারী জানান, বেলা সোয়া ২টার দিকে নিউমার্কেট এলাকার চন্দ্রিমা সুপার মার্কেটের সামনের রাস্তা দিয়ে তিনি যাওয়ার সময় দেখেন রাস্তায় পড়ে আছেন ওই ব্যক্তি। তাকে ঘিরে আছেন অনেক লোকজন এবং মাথায় পানি ঢালছে। তখন তিনি ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। তীব্র গরমের কারণে তিনি অসুস্থ্য হয়ে থাকতে পারেন বলে ধারণা তাদের।

খবর পেয়ে হাসপাতালে আসেন মৃত আবু তালেবের চাচাতো ভাই শরিফুল ইসলাম। তিনি জানান, তার ভাই শাহবাগ থানার অধিনস্ত আনসার প্লাটুন কমান্ডার হিসেবে দায়িত্বে ছিলেন নিউমার্কেট সিটি কমপ্লেক্সে। থাকতেন ওই এলাকাতেই। তার বাড়ি পাবনার ভাঙ্গুরা থানার চরপাড়া গ্রামে। ১ ছেলে ও ১ মেয়ের জনক তিনি। স্ত্রী ও সন্তান গ্রামে থাকেন। বৃহস্পতিবার ছুটি শেষে তার গ্রামের বাড়ি যাওয়ার কথা ছিল। ধারণা করা হচ্ছে, নিউমার্কেটে বাড়ির জন্য মার্কেট করতে গিয়েছিলেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. নাজমুল হোসাইন জানান, ওই ব্যক্তিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে তার মৃত্যু হিটস্ট্রোকে হয়েছে কিনা ময়নাতদন্তের পর জানা যাবে।

চিকিৎসকের বরাত দিয়ে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, নিউমার্কেট এলাকায় আবু তালেব মাথা ঘুরে পড়ে গিয়েছিল। মরদেহ মর্গে রাখা হয়েছে।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: