ছবিতে আবেদনময়ী ফারিয়া

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া। বর্তমানে সিনেমা দিয়ে আলোচনায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। প্রায়ই খোলামেলা রূপে ছবি

2024-05-18T01:55:49+00:00
2024-05-18T01:55:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
ছবিতে আবেদনময়ী ফারিয়া
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৮ মে, ২০২৪, ১:৫৫ এএম 
ছবিতে আবেদনময়ী ফারিয়া
ঢাকাই চলচ্চিত্রের নায়িকা নুসরাত ফারিয়া। বর্তমানে সিনেমা দিয়ে আলোচনায় না থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব তিনি। প্রায়ই খোলামেলা রূপে ছবি প্রকাশ করেন। তার আবেদনময়ী লুক দর্শকদেরও উচ্ছ্বসিত করে। তারই ধারাবাহিকতায় অভিনেত্রীর বেশ কিছু ছবি ভক্তদের নজর কেড়েছে। 

সম্প্রতি নুসরাত ফারিয়া অস্ট্রেলিয়া ভ্রমণে গিয়েছেন। সেখানে অনুষ্ঠানের পাশাপাশি সিডনির বিভিন্ন জায়গা ঘুরে বেড়াচ্ছেন। তার কিছু ছবি ফেসবুকে প্রকাশ করেছেন ফারিয়া। এতে দেখা যাচ্ছে এক আবেদনময়ী পিংক কালারের ফুল খচিত ড্রেস পরেছেন তিনি। ছবিগুলোতে খোলা চুলে, হাতে আংটি ও হাস্যোজ্জ্বল মুখে, ফুলের দোকানে মিষ্টি হাসিতে ধরা দিয়েছেন এই অভিনেত্রী।

'ছবির ক্যাপশন লিখেছেন ইংরেজিতে। যার অর্থ দাঁড়ায়, ‘সেই শেষ দিন আমি মন দিয়ে কাঁদব বলে ঠিক করলাম। সেই সকালের পর, আমি এই ফুলের মতোই ফুটেছিলাম।’ উল্লেখ্য, ২০১৫ সালে বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবি ‘আশিকি’র মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন নুসরাত ফারিয়া। এরপর ‘হিরো ৪২০’, ‘বাদশা দ্য ডন’, ‘বস-টু’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’-সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেন তিনি।  সবশেষ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ দেখা গেছে নুসরাত ফারিয়াকে।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: