অভিনয়ের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশি আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি। সামাজিক যোগাযোগমাধ্যমে খোলামেলা ছবি দিয়ে উত্তাপ ছড়ান এই অভিনেত্রী।
সম্প্রতি থাইল্যান্ডে ঘুরতে গেছেন এই তারকা। ইনস্টাগ্রামে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন দিশা। যেখানে দেখা যাচ্ছে, মাঝসমুদ্রে আলো ছায়ার খেলায় মেতেছেন অভিনেত্রী। কয়েক দিন আগেই ওয়াইন রঙের একটি বিকিনি পরে ছবি দিয়েছিলেন তিনি। এবার হাজির হয়েছেন সাদা বিকিনিতে। এক টুকরো পোশাকেই যেন শরীর ঢাকার চেষ্টা করেছেন অভিনেত্রী। তার সেই খোলামেলা ছবি ভক্তরাও বেশ পছন্দ করেছেন।
কমেন্টবক্স উপচে পড়ছে প্রশংসায়। দিশাকে ইনস্টাগ্রামে প্রায় ৬ কোটি মানুষ অনুসরণ করেন। অভিনেত্রীর বিভিন্ন ছবি, মুহূর্তগুলোর চিত্র দেখতেই যেন তারা সবসময় মুখিয়ে থাকেন।
সম্প্রতি অভিনেতা টাইগার শ্রফের সঙ্গে ফের নাম জড়িয়েছেন দিশা। ‘বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর’ প্রমোশনেও দেখা গেছে তাকে। ফলে এই দুই তারকার প্রেমের গুঞ্জন নতুন করে আবারও ডালপালা মেলেছে।
সময়ের আলো/আরএস/