৬৫ হাতবোমা উদ্ধারের মামলায় তিন আসামি তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর পূর্ব-বাড্ডা টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমা উদ্ধারের অভিযোগে করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য

2024-05-24T18:14:13+00:00
2024-05-24T18:14:13+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
আইন-আদালত
৬৫ হাতবোমা উদ্ধারের মামলায় তিন আসামি তিন দিনের রিমান্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৪ মে, ২০২৪, ৬:১৪ পিএম 
৬৫ হাতবোমা উদ্ধারের মামলায় তিন আসামি তিন দিনের রিমান্ডে
রাজধানীর পূর্ব-বাড্ডা টেকপাড়া এলাকার একটি বাড়ি থেকে ৬৫টি হাতবোমা উদ্ধারের অভিযোগে করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় তিন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৪ মে) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আসামিদের হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই সাহাবুদ্দিন মুন্সী আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডের আবেদন করেন। 

এসময় আসামি পক্ষের আইনজীবী রিমান্ডের আবেদন বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। 
এছাড়া রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ জামিনের আবেদন নাকচ করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ডে পাঠানো আসামিরা হলেন- ফাহিম রহমান আব্দুল্লাহ, মিলন ও আকুল মিয়া।

জানা যায়, গত ২২ মে রাতে রাজধানী ঢাকার পূর্ব বাড্ডার টেকপাড়ায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৫টি হাতবোমা উদ্ধার করে র‌্যাব। এ সময় গ্রেফতার করা হয় তিনজনকে। এ ঘটনায় র‌্যাব-৩ এর পরিদর্শক (শহর ও যানবাহ) রফিকুল ইসলাম বাড্ডা থানায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা দায়ের করেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: