রিজেন্টের সাহেদসহ পাঁচজনের বিচার শুরু

আদালত প্রতিবেদক

আইন-আদালত

করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে

2024-05-30T18:21:58+00:00
2024-05-30T18:21:58+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
রিজেন্টের সাহেদসহ পাঁচজনের বিচার শুরু
করোনার পরীক্ষার ভুয়া রিপোর্ট
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪, ৬:২১ পিএম 
রিজেন্টের সাহেদসহ পাঁচজনের বিচার শুরু
করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্ট দিয়ে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহনা আলমগীর আসামিদের বিরুদ্ধে এ অভিযোগ গঠন করেন। অভিযোগ গঠনের ফলে এ মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হলো। অভিযোগ গঠিত হওয়া অপর আসামিরা হলেন- দিপায়ন বসু, অনিন্দ্য দত্ত, মাসুদ পারভেজ ও মো. মিজানুর রহমান। আসামিদের মধ্যে দিপায়ন বসু ও অনিন্দ্য দত্ত মামলার শুরু থেকেই পলাতক। বাকি আসামিরা অভিযোগ গঠনের সময় আদালতে উপস্থিত ছিলেন। এসময় তারা নিজেদের নির্দোষ বলে দাবী করেন।

জানা যায়, মেট্রোরেল প্রকল্পে কর্মরত ৭৬ জন শ্রমিকের করোনা পরীক্ষা করে ভুয়া রিপোর্ট প্রদানের মাধ্যমে দুই লাখ ৬৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০২০ সালের ২০ জুলাই রাজধানীর উত্তরা পশ্চিম থানায় একশিড করপোরেশন লিমিটেড নামে একটি প্রতিষ্ঠানের প্রশাসনিক কর্মকর্তা মো. রেজাউল করিম বাদী হয়ে মামলাটি করেন। ২০২১ সালের ৩০ মে
মামলার তদন্ত শেষে রাজধানীর উত্তরা পশ্চিম থানার এসআই মো. ইয়াদুর রহমান আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: