আসন্ন ঈদুল আযহায় মুক্তির তালিকায় যোগ হলো আরও এক সিনেমা ‘আগন্তুক’। তুফান, ময়ূরাক্ষী, ডার্ক ওয়ার্ল্ড, রিভেঞ্জের পর জানান দিল ছবিটি। নায়িকা পূজা চেরী অভিনীত এ সিনেমাটি পরিচালনা করেছেন সুমন ধর।
সিনেমাটির পরিবেশক জাহিদ হাসান অভি গণমাধ্যমকে বলেন, এ বছরের ভ্যালেন্টাইনে মুক্তি দিতে চেয়েছিলাম ‘আগন্তুক’। কিন্তু ‘দরদ’ আসবে জেনে আর মুক্তি দেইনি। এবার আমাদের আরেক ছবি জংলি মুক্তির কথা ছিল। শেষ করতে না পারায় রেডি থাকা সিনেমা আগন্তুক ঈদে মুক্তি দিচ্ছি।
সোমবার (১০ জুন) আগন্তুক আনকাট সেন্সর পেয়েছে। তাই মুক্তিতে বাঁধা নেই উল্লেখ করে প্রযোজক ও পরিবেশক জাহিদ হাসান অভি বলেন, সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে ইতোমধ্যে আলাপ করেছি। ‘আগন্তুক’ তারা প্রদর্শন করবেন বলে জানিয়েছেন।
‘আগন্তুক’ সিনেমায় পূজা চেরী ছাড়াও অভিনয় করেছেন শ্যামল মাওলা, মিলি বাশার, শিখা খান মৌ, হিল্লোল রায়, আনোয়ার শাহীন প্রমুখ। জানা যায়, দুবছর আগেই এর শুটিং শেষ হয়। পোস্ট প্রডাকশন সম্পন্ন না হওয়া এতদিন ‘আগন্তুক’র মুক্তি আটকে ছিল।
সময়ের আলো/এএ/