ডিএসসিসির ৪৪ ওয়ার্ডের শতভাগ পশুর বর্জ্য অপসারণ

সময়ের আলো ডেস্ক

রাজধানী

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৪ ওয়ার্ডের শতভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। সোমবার (১৭ জুন) সন্ধ্যায় দক্ষিণ সিটি করপোরেশনের

2024-06-17T20:39:24+00:00
2024-06-17T20:39:24+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
ডিএসসিসির ৪৪ ওয়ার্ডের শতভাগ পশুর বর্জ্য অপসারণ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৭ জুন, ২০২৪, ৮:৩৯ পিএম 
ডিএসসিসির ৪৪ ওয়ার্ডের শতভাগ পশুর বর্জ্য অপসারণ
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৪৪ ওয়ার্ডের শতভাগ পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। সোমবার (১৭ জুন) সন্ধ্যায় দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের এ তথ্য জানান।

তিনি জানান, সন্ধ্যা ৭টা পর্যন্ত বর্জ্য অপসারণ সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী ৪৪টি ওয়ার্ড হতে কোরবানির পশুর শতভাগ বর্জ্য অপসারণ করা হয়েছে। শতভাগ বর্জ্য অপসারণ হওয়া ওয়ার্ডগুলো হলো: ১, ৪, ৫, ৭, ৯, ১০, ১২, ১৩, ১৬, ১৭, ২০, ২৩, ২৫-৩৩, ৩৫-৪১, ৪৩, ৪৫-৪৯, ৫২, ৫৪, ৫৬, ৫৭, ৬৯-৭৩ ও ৭৫ নম্বর ওয়ার্ড।

এর আগে দুপুরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনের শীতলক্ষ্যা হলে স্থাপিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষের মাধ্যমে অনলাইন প্ল্যাটফর্মে যুক্ত হয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপনে সৃষ্ট বর্জ্যের আনুষ্ঠানিক অপসারণ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

তিনি বলেন, ঢাকাবাসীর যে প্রত্যাশা এবং আমাদের যে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা, সেটি হলো ২৪ ঘণ্টার মধ্যে যাতে বর্জ্য অপসারণ হয়, শহর পরিষ্কার হয়। গতবারও আমরা তা অত্যন্ত সুচারুভাবে এবং সফলতার সঙ্গে সম্পন্ন করেছি। ঢাকাবাসী সেটা অবলোকন করেছে ও সকলের কাছে সমাদৃত হয়েছে। এবারও সকলের সহযোগিতায় আমরা সফল হবো ইনশাআল্লাহ।

সময়ের আলো/আরআই



  বিষয়:   ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)  বর্জ্য অপসারণ 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: