গ্রীষ্মের ছুটিতে অবসর কাটাতে ইউরোপের ইতালিতে গেছেন বলিউড অভিনেত্রী তৃপ্তি দিমরি। ইতালিতে সময় কাটানোর পর আলবেনিয়ার একটি গ্রামে বিকিনি ছবিতে উত্তাপ ছড়িয়েছেন অভিনেত্রী।
আলবেনিয়া ভ্রমণের ছবিগুলোতে দেখা যায়, তিনি সূর্যের আলোয় সমুদ্রে নিজেকে ভেজাচ্ছেন।এদিকে বিকিনিতে ছবি শেয়ার করতেই ভাইরাল হয়ে যায়।
কয়েকটি ছবিতে তৃপ্তিকে দেখা যায় কালো বিকিনি টপ, একটি বেইজ র্যাপ-অ্যারাউন্ড মিনি স্কার্ট, ফ্লিপ ফ্লপ, একটি বেসবল ক্যাপ, সানগ্লাস এবং একটি কালো শোল্ডার ব্যাগ। এ ছাড়া বাগানে হাঁটার সময় এই তারকা হলুদ বিকিনির ওপর সাদা ওভারসাইজ শার্ট পরেছিলেন।
তৃপ্তিকে সর্বশেষ দেখা গিয়েছিল অ্যানিমেল সিনেমায়। এই সিনেমায় অভিনয় করে রাতারাতি পরিচিতি পেয়েছেন ৩০ বছর বয়সি এই অভিনেত্রী।
সময়ের আলো/আরএস/