রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ভাটারা এলাকায় নির্মাণাধীন গলফ স্টেডিয়ামে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে খবির উদ্দিন (২২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫

2024-06-25T17:53:11+00:00
2024-06-25T17:53:11+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ জুন, ২০২৪, ৫:৫৩ পিএম 
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দিনমজুরের মৃত্যু
রাজধানীর ভাটারা এলাকায় নির্মাণাধীন গলফ স্টেডিয়ামে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে খবির উদ্দিন (২২) নামে এক দিনমজুরের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ জুন) অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবিরকে হাসাপাতালে নিয়ে আসা সুপারভাইজার পলাশ মল্লিক জানান, ভাটারার মাদানী রোডের পাশেই গলফ স্টেডিয়ামের নির্মাণ কাজ চলছে। সকালের দিকে দিনমজুর খবির উদ্দিন কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুতের তারের সঙ্গে স্পৃষ্ট হয়ে অচেতন হয়ে পড়েন। দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, খবিরের গ্রামের বাড়ি যশোর জেলার বাঘারপাড়া উপজেলায়। বাবার নাম মনসুর কাজী। বর্তমানে ওই নির্মাণাধীন গলফ স্টেডিয়ামে থাকতেন খবির।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: