জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন

আদালত প্রতিবেদক

আইন-আদালত

ধর্ষণের মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত। সোমবার (১ জুলাই) ঢাকার মহানগর দায়রা

2024-07-01T19:21:15+00:00
2024-07-01T19:21:15+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১ জুলাই, ২০২৪, ৭:২১ পিএম 
জামিন পেলেন টিকটকার প্রিন্স মামুন
ধর্ষণের মামলায় টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের জামিনের আবেদন মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১ জুলাই) ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী মাজেদুর রহমান (সোহাগ) জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, সোমবার মামলার বাদী লায়লা জামিনের বিরোধিতা করেন। শুনানি শেষে আদালত ১০ হাজার টাকা মুচলেকায় মামুনকে জামিন প্রদান করেন।

গত ৯ জুন প্রিন্স মামুনের বিরুদ্ধে রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় মামলা করেন লায়লা। মামলার পরদিন রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লায় মামুনকে গ্রেফতার করে পুলিশ।

মামলায় অভিযোগ করা হয়, আসামি আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের সঙ্গে লায়লার তিন বছর আগে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়। পরিচয়ের একপর্যায়ে মামুন তাকে বিয়ে করার প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক স্থাপন করেন। পরে মামুন লায়লাকে জানান, তার ঢাকায় নিজস্ব বাসা নেই। যেহেতু, প্রেমের সম্পর্ক সৃষ্টি হয় এবং মামুন তাকে বিয়ে করবে বলে জানান, তাই লায়লা মামুনকে নিজের বাসায় থাকার অনুমতি দেন। ২০২২ সালের ৭ জানুয়ারি মামুন তার মাকে সঙ্গে নিয়ে লায়লার বাসায় এসে বসবাস করতে থাকেন। ওইদিন থেকে মামুন তার সঙ্গে একই রুমে থাকতে শুরু করেন। বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার শারীরিক সর্ম্পক করেন। মামুন তার বাসায় থাকাকালে তার বাবা-মা মাঝেমধ্যেই সেখানে এসে অবস্থান করতেন। মামুনকে একাধিকবার বিয়ের বিষয়ে বললে তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। সর্বশেষ চলতি বছরের ১৪ মার্চ মামুন আবার তাকে ধর্ষণ করেন। পরবর্তী সময়ে মামুনকে বিয়ের বিষয়ে বললে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং লায়লাকে অশ্লীল ভাষায় গালাগালি করেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: