গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় মামলা

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

রাজধানীর পূর্ব রাজাবাজারে গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় নিহতের স্ত্রী মামলা করেছেন। মামলায় গাড়ির মালিক মফিদুল ইসলামকে আসামি

2024-07-06T07:59:32+00:00
2024-07-06T07:59:32+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় মামলা
মালিক পলাতক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৬ জুলাই, ২০২৪, ৭:৫৯ এএম 
গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় মামলা
রাজধানীর পূর্ব রাজাবাজারে গাড়িচাপায় দারোয়ানের মৃত্যুর ঘটনায় শেরেবাংলা নগর থানায় নিহতের স্ত্রী মামলা করেছেন। মামলায় গাড়ির মালিক মফিদুল ইসলামকে আসামি করা হয়েছে, যিনি বিআইডব্লিউটির সাবেক ইঞ্জিনিয়ার। নিহত ফজলুল হক পূর্ব রাজাবাজারের ওই বাসায় দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। 
 শুক্রবার শেরেবাংলা নগর থানার ওসি মো. আহাদ আলী এ ঘটনায় মামলার তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

শেরেবাংলা নগর থানার ওসি বলেন, গাড়িচাপায় নিহতের ঘটনায় পরিবহন আইনে একটি মামলা হয়েছে। মামলাটি ভিক্টিমের স্ত্রী করেছেন। এতে একমাত্র আসামি হলেন-গাড়ির মালিক ইঞ্জিনিয়ার মফিদুল। তবে এখনও পলাতক থাকায় তাকে আটক বা গ্রেফতার করা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করে সিসি ক্যামো ফুটেজ সংগ্রহ করা হয়েছে। গাড়িটিকে জব্দ করা হয়েছে। আমরা তদন্ত করছি।

ঘটনাস্থলের সিসি ক্যামো ফুটেজে দেখা যায়, ভবন থেকে প্রাইভেটকার বের করার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মালিক মফিদুল ইসলাম। এ সময় বাড়ির গেটের সামনে থাকা দারোয়ান ফজলুলকে ধাক্কা মারেন তিনি। এতে নিরাপত্তাকর্মী ফজলুল মারা যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের ড্রাইভারের সঙ্গে রাগারাগি করে গাড়ি চালাতে গিয়ে মফিদুল নিরাপত্তাকর্মীর ওপর গাড়ি উঠিয়ে দেন। এ ছাড়া দুর্ঘটনার পর নিরাপত্তাকর্মী ফজলুলকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে অবহেলার অভিযোগ করেন তারা। নিহত ফজলুল হক নেত্রকোনা জেলার বাসিন্দা। তিনি ওই ভবনে দারোয়ান হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত ব্যক্তি বাসার মালিক মফিদুল ইসলাম। তিনি বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের সাবেক প্রকৌশলী।

সময়ের আলো/আরএস/ 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: