যানজটে স্থবির রাজধানী, পথে পথে ভোগান্তি

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

যাত্রাবাড়ীর কাজলা থেকে এইচএসসি পরীক্ষা শেষে শনির আখড়ার বাসার উদ্দেশ্যে দুপুর সোয়া ১টায় রওনা দেন তানজীম আরবী ফাহাদ। কিন্তু গাড়ী

2024-07-07T22:20:29+00:00
2024-07-07T22:20:29+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
যানজটে স্থবির রাজধানী, পথে পথে ভোগান্তি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৭ জুলাই, ২০২৪, ১০:২০ পিএম 
যানজটে স্থবির রাজধানী, পথে পথে ভোগান্তি
যাত্রাবাড়ীর কাজলা থেকে এইচএসসি পরীক্ষা শেষে শনির আখড়ার বাসার উদ্দেশ্যে দুপুর সোয়া ১টায় রওনা দেন তানজীম আরবী ফাহাদ। কিন্তু গাড়ী না থাকার কারণে পায়ে হেটে বাসায় ফিরেন ফাহাদ। তার মতো আরও অর্ধশত ছাত্রছাত্রী এভাবেই বাসায় ফিরেন। 

ফাহাদ জানান, কোটা বিরোধীর আন্দোলন থাকার কারণে মহাসড়ক বন্ধ করে দেওয়া হয় বলে শুনেছি। একারণে গাড়ির জন্য অপেক্ষার পর পায়ে হেটে বাসার উদ্দেশ্যে রওনা হন। সপ্তাহের প্রথম কর্মদিবসের ব্যস্ততার কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় যানজট ছিল। 

রোববার (৭ জুলাই) দুপুরে কোটাবিরোধী আন্দোলনের ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির ডাক দেয় ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’। এরপর আন্দোলনকারীরা সড়ক অবরোধ করায় রাজধানীর বিভিন্ন পয়েন্টে সরকারি-বেসরকারি চাকরিজীবী ও পেশাজীবী মানুষ পথে পথে ভোগান্তিতে পরেন। বাস, প্রাইভেটকার ছাড়াও ব্যাপক ভোগান্তিতে পরে অ্যাম্বুলেন্সে থাকা রোগীরা।  

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা পরিপত্র পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ কয়েকটি মোড় অবরোধ করায় এসব এলাকা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে স্থবির হয়ে পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। ছাত্রছাত্রীদের ছাড়াও অফিস শেষে ঘরমুখী মানুষ পড়েছেন ব্যাপক ভোগান্তিতে। বাসসহ অন্যান্য যানবাহন প্রধান সড়কগুলোয় আটকা পড়ায় অনেকে গাড়ি থেকে নেমে হেঁটে গন্তব্যের উদ্দেশে যাত্রা করেছেন।

রেববার সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনকারীরা রাজধানীর শাহবাগসহ গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় সড়ক অবরোধ করে। যার ফলে বিভিন্ন গুরুত্বপর্ণ পয়েন্টে তীব্র যানজট তৈরি হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টায় কারওয়ানবাজার ও বাংলামোটর এলাকায় অবস্থান নেন আন্দোলনকারীরা। একপর্যায়ে পুরো এলাকা ‘ব্লকড’ হয়ে যায়।

সপ্তাহের প্রথম কর্মদিবসের ব্যস্ততার কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় যানজট ছিল। দুপুরে কোটাব্যবস্থা বাতিলের দাবিতে আন্দোলনরত ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করলে যানজট আরও বাড়ে। এরপর বিকেল চারটার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা রাজধানীর গুরুত্বপূর্ণ শাহবাগ মোড়, পাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় ও হানিফ ফ্লাইওভারে ওঠানামার চানখাঁরপুল মোড় অবরোধ করেন। এরসঙ্গে সায়েন্স ল্যাব মোড়ে অবরোধ চলতে থাকায় আজিমপুর, নিউমার্কেট থেকে মিরপুর ও গাবতলীর পথে চলাচলের সড়কটি দিয়েও যান চলাচল ব্যাহত হয়।

এরআগে বিকেল সাড়ে চারটার দিকে নীলক্ষেত মোড়ে অবস্থান নেন ইডেন কলেজের ছাত্রীরা, আগারগাঁও মোড় অবরোধ করেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ও পুরান ঢাকার কবি নজরুল কলেজের শিক্ষার্থীরাও রাস্তায় নেমে বিক্ষোভ শুরু করেন। এতে পুরান ঢাকার তাঁতীবাজার, রায় সাহেব বাজার মোড়, বংশাল, গুলিস্তান, পুরানা পল্টন, শাহবাগ, কারওয়ান বাজার, ফার্মগেট, আগারগাঁও, মিরপুরের কাজী পাড়া, শেওড়া পাড়া ও মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকা, নিউমার্কেট, সায়েন্স ল্যাবসহ রাজধানীর গুরুত্বপূর্ণ অনেক সড়কে যান চলাচল প্রায় বন্ধ হয়ে গেছে।

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) শিক্ষার্থীরা বিকাল ৩টায় আগারগাঁও মোড় অবরোধ করে রেখেছে। এরপর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে আগারগাঁও মোড়ে এসে থামে। এরপর থেকে আগারগাঁও মোড় অবরোধের মধ্য পরে পুরো এলাকা স্থবির হয়ে পরে। এসময় ডিএমপি তেজগাঁও বিভাগের সহকারী পুলিশ কমিশনার মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন। তবে এ বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।

অপরদিকে চানখাঁরপুলে অবরোধের কারণে মেয়র মোহাম্মদ হানিফ উড়ালসড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বেলা দুইটা থেকে থেমে থেমে গাড়ি চললেও বিকেল চারটার পর থেকে উড়ালসড়ক হয়ে রাজধানীর ভেতরে গাড়ি প্রবেশ করতে পারেনি।

যাত্রাবাড়ী মোড়ে সন্ধ্যায় দক্ষিণাঞ্চল থেকে আসা বাসগুলো সড়কের আটকে যায়। এক পর্যায়ে যাত্রীরা বিরক্ত হয়ে বাস থেকে নেমে হেটে রওনা করেন। আটকে যাওয়া বাসগুলো বন্ধ করে চালক ও সহকারীরা ভেতরে অবস্থান করছেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: