কারওয়ানবাজারে রেললাইন অবরোধ

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানীর কারওয়ানবাজারে রেললাইনের ওপর বসে পড়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে

2024-07-10T14:19:59+00:00
2024-07-10T14:19:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
কারওয়ানবাজারে রেললাইন অবরোধ
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ১০ জুলাই, ২০২৪, ২:১৯ পিএম 
কারওয়ানবাজারে রেললাইন অবরোধ
রাজধানীর কারওয়ানবাজারে রেললাইনের ওপর বসে পড়েছেন কোটাবিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা। ফলে ঢাকার সঙ্গে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সঙ্গে রেল চলাচল বন্ধ রয়েছে। একই সঙ্গে রিকশা, ভ্যান, মোটরসাইকেলসহ সব ধরনের যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছেন আন্দোলনকারীরা।

বুধবার (১০ জুলাই) দুপুর ১টার দিকে কয়েকশো আন্দোলনকারী অবস্থান নেয় কারওয়ানবাজার সংলগ্ন রেললাইনের ওপরে। এসময় তারা রেললাইনের দুই পাশে কাঠের স্লিপার দিয়ে রেললাইনের ওপরে বসে পড়েন। 

অন্যদিকে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। অনেকে পায়ে হেঁটে স্ব স্ব গন্তব্যের উদ্দেশ্য রওয়ানা হন।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: