সাইসল্যাবে বিক্ষোভকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর ধানমন্ডিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ আন্দোলনে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায়

2024-07-16T14:36:30+00:00
2024-07-16T15:30:15+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজধানী
সাইসল্যাবে বিক্ষোভকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ২:৩৬ পিএম  আপডেট: ১৬.০৭.২০২৪ ৩:৩০ পিএম
সাইসল্যাবে বিক্ষোভকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের সংঘর্ষ, আহত ৫
রাজধানীর ধানমন্ডিতে সায়েন্স ল্যাব মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ আন্দোলনে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। 

ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের কয়েকশ শিক্ষার্থী মিছিল নিয়ে বিক্ষোভ করেন। এর আগে শিক্ষার্থীরা ধানমন্ডি ৩ নম্বর সড়কে অবস্থান করে।

মঙ্গলবার (১৬ জুলাই) দুপুর ১২টা থেকে শুরু এই আন্দোলনের ফলে দুদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। দুপুর ২টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। কোটা সংস্কারের দাবি ও বিশ্ববিদ্যালয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে শিক্ষার্থীরা এই অবরোধ করেন।

নাম প্রকাশে অনিচ্ছুক কিছু শিক্ষার্থী জানায়, ছাত্রলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষে পাঁচজন শিক্ষার্থী আহত হয়েছে।  তাছাড়া সাইন্সল্যাব মোড়ের ট্রাফিক বক্সের গ্লাসগুলো শিক্ষার্থীরা ভেঙে ফেলে। এখনো ধাওয়া পাল্টা ধাওয়া চলছে দুই গ্রুপের মধ্যে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম সময়ের আলোকে বলেন, সায়েন্স ল্যাব মোড়ে শিক্ষার্থীরা অবস্থান নেওয়ায় দুদিকের প্রধান সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আধাঘন্টা হলো আন্দোলনরত শিক্ষার্থী ও ছাত্রলীগ দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলছে। ছাত্রলীগের ছেলেরা ঢাকা কলেজের গেটের সামনে অবস্থান করেছে। আমরা এখনো তাদের সঙ্গে কথা বলতে পারিনি। পুলিশ মোতায়ন আছে।

সময়ের আলো/এম 



Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: