হাজী সেলিমকে ধাওয়া দিলেন আন্দোলনকারীরা

সময়ের আলো ডেস্ক

রাজধানী

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারীদের ধাওয়ার মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা

2024-07-16T23:10:41+00:00
2024-07-16T23:10:41+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
রাজধানী
হাজী সেলিমকে ধাওয়া দিলেন আন্দোলনকারীরা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪, ১১:১০ পিএম 
হাজী সেলিমকে ধাওয়া দিলেন আন্দোলনকারীরা
রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে আন্দোলনকারীদের ধাওয়ার মুখে পড়েছেন আওয়ামী লীগ নেতা ও সাবেক সংসদ সদস্য হাজী সেলিম। মঙ্গলবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ল্যাবএইড হাসপাতাল সংলগ্ন এলাকায় তাকে ধাওয়া দেয় সেখানে অবস্থানরত আন্দোলনরত শিক্ষার্থীরা। 

হাজী সেলিমের সঙ্গে থাকা মো. বাবু ঘটনার বিবরণ দিয়ে জানান, সন্ধ্যায় ল্যাবএইড হাসপাতালে ডাক্তার দেখাতে গিয়েছিলেন হাজী সেলিম। এসময় তার ২টি গাড়ি ল্যাবএইড মোড়ে গেলে প্রায় ৩০০-৪০০ আন্দোলনকারী গাড়ি আটকে দেয়। 

এ সময় গাড়ির ভেতরে হাজী সেলিমকে দেখতে পেয়ে তার সঙ্গে আন্দোলনকারীদের উত্তপ্ত বাক্য বিনিময় হয়। একপর্যায়ে গাড়িতে হামলা চালায় আন্দোলনকারীরা।

এরপর হাজী সেলিম এবং তার সঙ্গে থাকা ৪ জনকে ধাওয়া দেয় আন্দোলনকারীরা। হাজী সেলিম তখন উত্তেজিত হয়ে পড়েন। পরে তিনি আবার ল্যাবএইড হাসপাতালের ভেতরে ঢুকে পড়েন। ৭টা ২০ মিনিট পর্যন্ত তিনি ল্যাবএইডের ভেতরে ছিলেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: