মা হারিয়েছেন ফারাহ খান

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

মা হারিয়েছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। শুক্রবার (২৬ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা মেনকা ইরানি।

2024-07-27T16:29:00+00:00
2024-07-27T16:29:00+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
মা হারিয়েছেন ফারাহ খান
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৪:২৯ পিএম 
মা হারিয়েছেন ফারাহ খান
মা হারিয়েছেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা ও কোরিওগ্রাফার ফারাহ খান। শুক্রবার (২৬ জুলাই) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার মা মেনকা ইরানি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৯ বছর। তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশ করেন কমল আর খান।

কয়েকদিন আগেই ফারাহ একটি ইনস্টাগ্রাম পোস্টে ভাগ করে নিয়েছিলেন যে, তার মায়ের একাধিক অস্ত্রোপচার হয়েছে। ১২ জুলাই মায়ের জন্মদিনে একটি আন্তরিক নোট লিখেছিলেন তিনি। যেখানে তিনি জানিয়েছিলেন, কীভাবে মা-ই ছিল তার শক্তির উৎস। তার ২ সপ্তাহের মাঝেই মাকে হারালেন ফারাহ ও সাজিদ খান।

বাবাকে অনেক আগেই হারিয়েছিলেন সাজিদ এবং ফারাহ। তাদের বাবা কামরান খান একজন অভিনেতা, প্রযোজক এবং পরিচালক ছিলেন। এর আগে বিগ বসে ফারাহর ভাই সাজিদকে বলতে শোনা গিয়েছিল, বাবার অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য মাত্র ৩০ টাকা ছিল তাদের কাছে। সেই সময় সাহায্য চেয়ে লোকের বাড়িতে-বাড়িতে ঘোরেন তিনি। সেই সাহায্য করতে এগিয়ে এসেছিলেন সালমান খানের বাবা সেলিম খান।

তবে বর্তমানে ফারাহ খান ও সাজিদ খান উভয়েই বলিউডের প্রভাবশালী ব্যক্তিত্ব। নাচের কোরিওগ্রাফার হিসেবে ক্যারিয়ার শুরু করা ফারাহ সিনেমার পরিচালনায়ও সফল হন। তার পরিচালিত ম্যায় হু না এবং ওম শান্তি ওম বক্স অফিসে দারুণ সাড়াও ফেলে। অন্যদিকে তার ভাই সাজিদ খানও বলিউডের পরিচালক ও প্রযোজক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: