কোটা আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন চৌধুরী (১৮)

2024-07-27T16:30:23+00:00
2024-07-27T16:30:23+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
রাজধানী
কোটা আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০২৪, ৪:৩০ পিএম   (ভিজিট : ২০৭)
কোটা আন্দোলনে সহিংসতায় গুলিবিদ্ধ আরও একজনের মৃত্যু
কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিন চৌধুরী (১৮) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (২৭ জুলাই) বেলা ১১টায় ঢামেকের আইসিইউতে তিনি মারা যান।

ঢামেক সূত্র জানায়, গত ১৯ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে গুলিবিদ্ধ ইয়ামিন চৌধুরী। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে অবস্থা আশঙ্কাজনক থাকায় আইসিইউতে রাখা হয়। এক সপ্তাহের বেশি চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টার দিকে তিনি আইসিইউতে মারা যায়।

তিনি আরও জানান, ইয়ামিন চৌধুরী একজন গার্মেন্ট শ্রমিক। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কাঞ্চনপুর গ্রামে। চাকুরীর সুবাদে তিনি বাড্ডা হাসান উদ্দিন সড়ক এলাকায় বসবাস করতেন।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: