সড়কে নেই ট্রাফিক পুলিশ, সিগন্যাল নিয়ন্ত্রণে শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ঘিরে সরকার পতনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের থানায় ও পুলিশ সদর দফতরে

2024-08-06T16:25:22+00:00
2024-08-06T16:25:22+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজধানী
সড়কে নেই ট্রাফিক পুলিশ, সিগন্যাল নিয়ন্ত্রণে শিক্ষার্থী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪, ৪:২৫ পিএম 
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লং মার্চ টু ঢাকা ঘিরে সরকার পতনের পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের থানায় ও পুলিশ সদর দফতরে অগ্নিসংযোগ করায় জীবনের শঙ্কায় ৯ দফা দাবি জানিয়ে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বাংলাদেশ পুলিশ অধস্তন কর্মচারী সংগঠন বাংলাদেশ পুলিশ এসোসিয়েশন। তাই রাজধানীর বেশিরভাগ রাস্তায় ট্রাফিক পুলিশের উপস্থিতি দেখা যায়নি। অধিকাংশ ট্রাফিক মোড়গুলোতে দায়িত্ব পালক করছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে কোথাও কোথাও সেনাবাহিনীর সদস্যরাও রাস্তার মোড়ে দাঁড়িয়ে গাড়ি নিয়ন্ত্রণ করতে দেখা যায়।

মঙ্গলবার (৬ আগস্ট) রাজধানীর নীলক্ষেত মোড়, সাইন্সল্যাব মোড়, শাহবাগ, ধানমন্ডি ৩২, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় ঘুরে এসব চিত্র দেখা যায়।

নীলক্ষেত মোড়ে দেখা যায়, ঢাকা কলেজ ও আশেপাশে শিক্ষাপ্রতিষ্ঠানের কয়েকজন শিক্ষার্থী গাড়ির সিগন্যাল নিয়ন্ত্রণ করছেন। তাদের সঙ্গে কথা হলে তারা বলেন, আমরা দেশের জন্য অনেক সংগ্রাম করেছি। এখন দেশকে টিকিয়ে রাখা আমাদেরই দায়িত্ব। আমরা জানতে পারি নীলক্ষেত মোড়ে কোনো ট্রাফিক পুলিশ নেই। এতে এক ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে পারে। তাই ট্রাফিক পুলিশ যে দায়িত্বটুকু পালন করে আমরা সেটুকু পালন করার চেষ্টা করছি।

সাইন্সল্যাব মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছিলেন ঢাকা সিটি কলেজের শিক্ষার্থী নাইমুল ইসলাম। তিনি বলেন, ‘কয়েকদিনের আন্দোলনের ফলে পুলিশের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে তাই তারা ট্রাফিকের দায়িত্বে আসছে না। গাড়িগুলো যাতে শৃঙ্খলাভাবে চলতে পারে এজন্য আমরা ট্রাফিকের দায়িত্ব পালন করছি। যতক্ষণ না ট্রাফিক পুলিশ এখানে আসবে ততক্ষণ আমরা দায়িত্ব পালন করব। ট্রাফিক পুলিশ না এলে আমাদের বিকল্প আরেকটি গ্রুপ প্রস্তুত আছে তারা বিকেল তিনটার পর দায়িত্ব গ্রহণ করবে।

সময়ের আলো/আরআই



  বিষয়:   বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন  ট্রাফিক পুলিশ  সিগন্যাল নিয়ন্ত্রণ-শিক্ষার্থী-জনতা 


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: