কোটা সংস্কার আন্দোলনে ‘আওয়াজ উডা’ শিরোনামে একটি গান গেয়ে আলোচিত হন র্যাপার হান্নান হোসাইন শিমুল। পরে তাকে আটক করা হয় আটকের পর তাকে দুই দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। অবশেষে মুক্তি পেয়েছেন র্যাপার হান্নান হোসাইন শিমুল।
সংবাদমাধ্যম অনুযায়ী, মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে তাকে মুক্তি দেওয়া হয়েছে। বিষয়টি তার এক সহকর্মী নিশ্চিত করেছেন। জানা গেছে, ২৫ জুলাই নারায়ণগঞ্জ থেকে তাকে গ্রেফতার করা হয়।
তার মুক্তির দাবিতে এবং তার আটকের পরিস্থিতির নিন্দা জানাতে বেশ কিছু সংগীতশিল্পী হ্যাশট্যাগ #freehannan ব্যবহার করে নিজেদের ফেসবুক পেজে পোস্ট করছিলেন। ‘আওয়াজ উডা বাংলাদেশ’ গানটি গত ১৮ জুলাই প্রকাশ পায়।
গানটি নিজের ফেসবুকে শেয়ার করে হান্নান ক্যাপশনে লিখেছিলেন, ‘আমরা কোনো সংস্থার বিরোধিতা করছি না। এর পরিবর্তে আমরা আমাদের সমবয়সীদের কণ্ঠকে প্রসারিত করতে চাই এবং আমাদের দেশকে প্রভাবিত করে এমন সমস্যাগুলোর ওপর আলোকপাত করতে চাই।’ গানটি ইতোমধ্যেই ইউটিউব ট্রেন্ডিংয়ে ৯ নম্বরে উঠে এসেছে।
সময়ের আলো/আরআই