চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম

2024-08-23T18:57:19+00:00
2024-08-23T18:57:19+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
বিনোদন
চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪, ৬:৫৭ পিএম 
চিত্রনায়ক ফেরদৌসের বিরুদ্ধে হত্যা মামলা
চিত্রনায়ক ও ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ফেরদৌস আহমেদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। গার্মেন্টসকর্মী রুবেলের বাবা রফিকুল ইসলাম বাদী হয়ে বৃহস্পতিবার (২২ আগস্ট) রাতে আদাবর থানায় মামলাটি দায়ের করেন। ফেরদৌসকে মামলার ৫৫ নম্বর এজাহারনামীয় আসামি করা হয়েছে। 

একই হত্যা মামলায় আসামি করা হয়েছে জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানকেও। তারা দুজনেই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য। গণমাধ্যমকে মামলার বিষয়টি নিশ্চিত আদাবর থানার পরিদর্শক (তদন্ত) মো. নজরুল ইসলাম। 

বৈষম্যবিরোধী আন্দোলন ও পরে সরকার পতনের দাবিতে সংঘর্ষ চলাকালে ৫ আগস্ট পোশাক কারখানার কর্মী রুবেল গুলিবিদ্ধ হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। মামলার এজাহারে বাদীর অভিযোগ, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। ওই দিন রুবেল আদাবরের রিংরোডে মিছিলে অংশ নেন। এ সময় আসামিদের প্রত্যক্ষ ও পরোক্ষ নির্দেশ, প্ররোচনা, সাহায্য, সহযোগিতা ও মদদে মিছিলে গুলি ছোড়া হয়। বুকে ও পেটে গুলিবিদ্ধ অবস্থায় রুবেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ৭ আগস্ট মারা যান।

সময়ের আলো/জেডআই


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: