যাত্রাবাড়িতে বৃদ্ধ মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানীর যাত্রাবাড়ীতে পারিবারিক কলহে ঝগড়াঝাঁটির জেরে বৃদ্ধা মাকে ছেলে ও তার বউ শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধার

2024-08-29T23:51:29+00:00
2024-08-29T23:51:29+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
রাজধানী
যাত্রাবাড়িতে বৃদ্ধ মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০২৪, ১১:৫১ পিএম 
যাত্রাবাড়িতে বৃদ্ধ মাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ছেলে ও তার স্ত্রীর বিরুদ্ধে
রাজধানীর যাত্রাবাড়ীতে পারিবারিক কলহে ঝগড়াঝাঁটির জেরে বৃদ্ধা মাকে ছেলে ও তার বউ শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। ওই বৃদ্ধার নাম চানতারা বেগম (৭০)। তিনি ভিক্ষাভিত্তি করতেন। 

নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মুকিমপুর গ্রামে কার বাড়ি। বর্তমানে যাত্রাবাড়ী থানার কুতুবখালীতে থাকতেন। সত্যতা নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার এসআই মাহমুদা রহমান।

তিনি মৃতার সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, গত বুধবার দুপুরে ছেলে ও ছেলের বউয়ের সাথে ঝগড়াঝাটি হয়, এক পর্যায়ে তারা চানতারাকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে প্রতিবেশীরা তাদের (দম্পতি) মামুন ও স্ত্রী ফাতেমাকে আটক করে থানায় সোপর্দ করেন। 

নিহতের ভাগিনা কামাল হোসেন বলেন, তারা মা ছেলে তার বউ সন্তান একই সাথে থাকতেন। মামুন ছিল নিহত চানতারা বেগমের একমাত্র ছেলে। সে মাছের আড়তে মিনতির কাজ করতো। তাদের দুই সন্তান রয়েছে। নিহতের ভাগিনা মো. কামাল হোসেন বাদী হয়ে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করেছেন।

সময়ের আলো/জেডআই



Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: