হত্যা মামলায় টিপু মুনশি কারাগারে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায়

2024-09-02T10:29:00+00:00
2024-09-02T10:29:00+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় টিপু মুনশি কারাগারে
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ১০:২৯ এএম 
হত্যা মামলায় টিপু মুনশি কারাগারে
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর বাড্ডা ফুজি টাওয়ারের সামনে সুমন সিকদার নামে এক যুবককে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিকে রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে চারদিনের রিমান্ড শেষে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই রেজাউল আলম।

অপরদিকে টিপু মুনশির পক্ষে তার আইনজীবী জামিনের আবেদন করেন। জামিনের আবেদনে বলা হয়, তিনি বয়স্ক, অসুস্থ মানুষ। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই। তিনি বার বার নির্বাচিত সংসদ সদস্য। উভয় পক্ষের শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্টেট মেহেদী হাসান জামিনের আবেদন নাকচ করে এ আদেশ প্রদান করেন। এর আগে গত ২৮ আগস্ট দিনগত রাতে রাজধানীর গুলশানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে এ মামলায় চারদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

জানা যায়, গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে বাড্ডা ফুজি টাওয়ারের উত্তর পাশে প্রগতি স্মরণী রাস্তার ওপর আসামিরা এলোপাতারিভাবে গুলি করে মো. সুমন সিকদারকে হত্যা করে। এ ঘটনায় তার মা মাসুমা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭৯ জনকে আসামি করা হয়।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: