হত্যা মামলায় হাজী সেলিম পাঁচদিনের রিমাণ্ড

আদালত প্রতিবেদক

আইন-আদালত

আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী

2024-09-02T16:49:59+00:00
2024-09-02T16:54:02+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় হাজী সেলিম পাঁচদিনের রিমাণ্ড
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪, ৪:৪৯ পিএম  আপডেট: ০২.০৯.২০২৪ ৪:৫৪ পিএম
হত্যা মামলায় হাজী সেলিম পাঁচদিনের রিমাণ্ড
আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ হত্যা মামলায় ঢাকা-৭ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজী মোহাম্মদ সেলিমকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ সেপ্টেম্বর) বিকেল ৩টা ৩৫ মিনিটে তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। সেখান থেকে পুলিশের নিরাপত্তায় তাকে কাঠগড়ায় নেওয়া হয়। এ সময় এজলাসে আসামিদের কাঠগড়ায় দাঁড়িয়ে হাতজোড় করে কাঁদতে থাকেন তিনি। পরে হলফনামায় স্বাক্ষর নিতে চাইলে তিনি স্বাক্ষর করতে পারেন না বলে জানান। পরে তার টিপ সই নিয়ে আদালতে তার পক্ষে হলফনামা দাখিল করেন আইনজীবী প্রাণ গোপাল নাথ।

এরপর মামলার তদন্ত কর্মকর্তা লালবাগ থানায় এসআই আক্কাস মিয়া আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান এ আদেশ দেন। শুনানির পুরো সময় পুলিশ তাকে পাহারা দেয়। 

গত ১ সেপ্টেম্বর মধ্যরাতে গোয়েন্দা পুলিশের একটি দল পুরান ঢাকার বংশাল এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

মামলার অভিযোগ থেকে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ১৮ জুলাই লালবাগের আজিমপুর সরকারি আবাসিক এলাকায় আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্র খালিদ হাসান সাইফুল্লাহ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা কামরুল হাসান ১৯ আগস্ট লালবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: