ফটোশুটে অন্য এক দীপিকা

আনন্দ সময় ডেস্ক

বিনোদন

মা হওয়ার গুঞ্জনে দীপিকা পাড়ুকোনের বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি। কেউ বলেছেন সারোগেসির সাহায্যে মা হচ্ছেন অভিনেত্রী।এবার

2024-09-03T17:54:44+00:00
2024-09-03T17:54:44+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
বিনোদন
ফটোশুটে অন্য এক দীপিকা
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪, ৫:৫৪ পিএম 
ফটোশুটে অন্য এক দীপিকা
মা হওয়ার গুঞ্জনে দীপিকা পাড়ুকোনের বেবি বাম্প নিয়ে সোশ্যাল মিডিয়ায় কম সমালোচনা হয়নি। কেউ বলেছেন সারোগেসির সাহায্যে মা হচ্ছেন অভিনেত্রী। 

এবার মাতৃত্বকালীন ফটোশুটে ভক্তদের চমকে দিলেন দীপিকা। বুক চেরা শার্টে দেখা গেল দীপিকার বেবি বাম্প! প্রথম সন্তান আসতে আর বেশিদিন বাকি নেই। চর্চা এই মাসের শেষেই নাকি মা হবেন  অভিনেত্রী। এদিন স্বামী রণবীর সিং-কে নিয়ে মেটারনিটি ফটোশুট সারলেন দীপিকা।

অভিনেত্রী সোমবার ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন মাতৃত্বকালীন ফটোশুটের ছবি। পরনে নেটের গাউন, স্পষ্ট দেখা যাচ্ছে স্ফীত উদর। মুখে হালকা হাসি, খোলা চুল আর হালকা মেক আপের মধ্যে দিয়েও স্পষ্ট মাতৃত্বকালীন জেল্লা। সাদা-কালো ছবির কোনওটায় আবার ওভার সাইজ শার্টে এবং সোয়েটার পরে লেন্সবন্দি হয়েছেন দীপিকা। কয়েকটিতে হবু মা-কে রণবীরের সাথে খুশির মুহূর্ত ভাগ করে নিতে দেখা গেছে।

একটি ছবিতে রণবীরকে পিছন থেকে তার পেট ধরে তার কাঁধে চুমু খেতে দেখা গেছে, অন্যদিকে একটিতে তাদের একসঙ্গে হাসতে দেখা গেছে।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: