ভেনিস চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়েছে ‘জোকার: ফোলি আ ডিউক্স’ সিনেমার। গত ৪ সেপ্টেম্বর লালগালিচায় ভিন্ন রূপে ধরা দিলেন গায়িকা-অভিনেত্রী লেডি গাগা।
এদিন তার পরনে ছিল কালো প্লিটেড স্কার্ট। মাথায় ছিল ব্যতিক্রমী একটি হেডপিস, যেটি এক ধরনের সুইপিং লেসের ওপর বিমূর্ত নকশা করা। ডিজাইন করেছেন ফিলিপ ট্রেসি।
‘জোকার’ সিক্যুয়েলে হার্লে কুইন চরিত্রে অভিনয় করেছেন লেডি গাগা। ভেনিস উৎসবে ছবিটির প্রিমিয়ারে বাগদত্তা মাইকেল পোলানস্কিকে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এ ছাড়া ‘জোকার’ খ্যাত অভিনেতা হোয়াকিন ফিনিক্স ও পরিচালক টড ফিলিপসের সঙ্গেও ফটোশেসনে অংশ নেন গাগা।
সম্প্রতি একটি পোস্টার প্রকাশ করে ‘জোকার ২’ মুক্তির তারিখও ঘোষণা করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান ওয়ার্নার ব্রোস। আগামী ৪ অক্টোবর বিশ্বজুড়ে মুক্তি পাচ্ছে এটি।
সময়ের আলো/জেডআই