কোটা আন্দোলনে আহতদের পক্ষে সাইকেল র‍্যালি

সময়ের আলো ডেস্ক

রাজধানী

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং যে সকলশিশুরাকারান্তরিত ছিলো তাদের পক্ষে প্রতিবাদস্বরূপ সাইকেল র‍্যালি আয়োজন করে লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক

2024-09-08T22:50:30+00:00
2024-09-08T22:50:30+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
রাজধানী
কোটা আন্দোলনে আহতদের পক্ষে সাইকেল র‍্যালি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৮ সেপ্টেম্বর, ২০২৪, ১০:৫০ পিএম 
কোটা আন্দোলনে আহতদের পক্ষে সাইকেল র‍্যালি
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত এবং যে সকল শিশুরা কারান্তরিত ছিলো তাদের পক্ষে প্রতিবাদস্বরূপ সাইকেল র‍্যালি আয়োজন করে লোকাল এডুকেশন এন্ড ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)। শনিবার (৭ জুলাই) কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে জাতীয় প্রেসক্লাব পর্যন্ত এ র‍্যালি আয়োজন করে লিডো।

লিডো একটি অলাভজনক বেসরকারি উন্নয়ন সংস্থা যা শিশু উন্নয়ন ও অধিকার বাস্তবায়নে এনজিও বিষয়ক ব্যুরোর অনুমোদনক্রমে ২০০০ সাল থেকে কাজ করে যাচ্ছে। সংস্থাটি মূলত পথশিশুদের সুরক্ষা ও অধিকার বিষয়ে বিভিন্ন কর্মকাণ্ড যেমন- ঝুঁকিপূর্ণ অবস্থা হতে পথশিশুদের উদ্ধার, পুনর্বাসন, পথস্কুল পরিচালনা, মোবাইল স্কুল পরিচালনা, পথপরিবার ও শিশুদের অর্থনৈতিক সহযোগিতা করে আসছে। 

লিডোর নির্বাহী পরিচালক জনাব ফরহাদ হোসেন বলেন, জুলাই ও আগষ্টে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি অনেক সুবিধা বঞ্চিত পথশিশু আহত ও নিহত হয়েছে। আমরা সকল আহত ও নিহত পথশিশুদের সঠিক তথ্য জাতীর কাছে তুলে ধরতে আহবান জানাচ্ছি ও তাদের চিকিৎসা ও অন্যান্য সুযোগ সবিধা প্রদানে কর্তৃপক্ষের কাছে আবেদন জানাচ্ছি। 

নতুন এই বাংলাদেশে অন্যান্যদের পাশাপাশি কোন সুবিধা বঞ্চিত শিশুরা যেন বৈষ্যম্যের স্বীকার না হয় সে বিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ জানাচ্ছি। 

এসময়ে আরও উপস্থিত ছিলেন- লিডোর বোর্ড মেম্বার তুষার আহম্মেদ ইমরান, লিডোর কর্মীবৃন্দ, স্বেচ্ছা সবেক, সুবিধাবঞ্চিত পথশিশুরা এবং সাইকেলিষ্ট পার্টনার হিসেবে ছিলেন সাউথ ঢাকা সাইকেলিস্ট।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: