মোহাম্মদপুরে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা, দুজন গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানী

রাজধানী মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে ২ বিএনপি নেতা গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন,রিয়াজ (৩৫) মোহাম্মদপুর থানা

2024-09-25T03:10:54+00:00
2024-09-25T08:28:15+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
রাজধানী
মোহাম্মদপুরে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা, দুজন গুরুতর আহত
সফরসূচিতে মিল না থাকায় ইউনূস-মোদি বৈঠক হয়নি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪, ৩:১০ এএম  আপডেট: ২৫.০৯.২০২৪ ৮:২৮ এএম
মোহাম্মদপুরে বিএনপি নেতাদের ওপর সন্ত্রাসী হামলা, দুজন গুরুতর আহত
রাজধানী মোহাম্মদপুর থানা এলাকায় সন্ত্রাসীদের গুলি ও চাপাতির আঘাতে ২ বিএনপি নেতা গুরুতর আহত হয়েছে। আহতরা হলেন,রিয়াজ (৩৫) মোহাম্মদপুর থানা ৩৩নম্বর ওয়ার্ড সভাপতি মান্নান হোসেন শাহিন (৪০) ও একই ওয়ার্ডের লাউতারা ইউনিটের বিএনপির সভাপতি মোঃ রিয়াজ (৩৫)।

মঙ্গলবার (২৪সেপ্টেম্বর) সন্ধ্যা সারে ৭টার দিকে মোহাম্মাদপুর  চাঁদ উদ্যান হাউজিং সমিতি অফিসের ভিতরে ঘটনাটি ঘটে।  আহত অবস্থায় তাদের দুজনকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে

আহত রিয়াজ জানান,সে নিজে পেশায় সিএনজি চালক এবং ৩৩নম্বর ওয়ার্ড লাউতারা ইউনিটের বিএনপি সভাপাতি। মান্নান ৩৩নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। সন্ধ্যায় তারা কয়েকজন চাদ উদ্যান হাউজিং সমিতি অফিসে বসে ছিলেন। এসময় কয়েকটি মোটরসাইকেলে ১৫/২০জন সন্ত্রাসী এলোপাতারী গুলি করে। এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। এতে একটি গুলি তার মাথার উপড়িভাগে লেগে চলে যায়। আর মান্নানকে শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, রাতে মোহাম্মদপুর থেকে বিএনপির দুই নেতা আহত হয়ে হাসপাতালে এসেছে। এদের মধ্যে রিয়াজের মাথায় আঘাত রয়েছে। আর মান্নানের হাত পা সহ শরীরের বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। জরুরী বিভাগে তাদের চিকিৎসা চলছে। ঘটনাটি মোহাম্মদপুর থানায় জানানো হয়েছে।

সময়ের আলো/আরএস/




Loading...
Loading...
রাজধানী- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: