বৈষম্যবিরো ছাত্র আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনায় করা মামলায় বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সহকারী অধ্যাপক ডা. মো. হাসানুল হক নিপুণকে একদিন কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাকে হাজির করে পুলিশ। এরপর মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার এসআই মাইনুল ইসলাম খান পুলক তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন।
নিপুণের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাগীব নূর তার রিমাণ্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন। গত ১৯ সেপ্টেম্বর গাজীপুর মেট্রোপলিটন পুলিশ গাজীপুর থেকে হাসানুল হক নিপুণকে গ্রেফতার করে।
জানা যায়, গত ৪ আগস্ট বঙ্গবন্ধ শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয়। এতে অনেকে আহত হন। আগুন দেওয়া হয় গাড়িতে। ভাঙচুর চালানো হয়। এতে ১৩ কোটি ৫০ লাখ টাকার ক্ষতি হয়। এ ঘটনায় এক আন্দোলনকারীর বাবা ইসমাইল হোসেন গত ১৭ সেপ্টেম্বর শাহবাগ থানায় মামলা করেন।
সময়ের আলো/জিকে