এনএসআইর সাবেক মহাপরিচালক জোবায়েরের দেশত্যাগে নিষেধাজ্ঞা

সময়ের আলো ডেস্ক

আইন-আদালত

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।দুর্নীতি

2024-10-06T15:11:43+00:00
2024-10-06T15:15:09+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
এনএসআইর সাবেক মহাপরিচালক জোবায়েরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ অক্টোবর, ২০২৪, ৩:১১ পিএম  আপডেট: ০৬.১০.২০২৪ ৩:১৫ পিএম
এনএসআইর সাবেক মহাপরিচালক জোবায়েরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদফতরের (এনএসআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল টিএম জোবায়ের ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

দুর্নীতি দম কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার (৬ অক্টোবর) দুপুরে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফারজানা ইয়াসমিন এ আদেশ দেন।

এরআগে তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. আনোয়ারুল হক। দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর শুনানি করেন।

আবেদনে বলা হয়েছে, "অভিযোগ সংশ্লিষ্ট মেজর জেনারেল টিএম জোবায়েরের বিরুদ্ধে মোটা অংকের ঘুষ গ্রহণপূর্বক বিভিন্ন পদে চাকরি প্রদান ও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যক্তিকে প্রদর্শন পূর্বক কোটি কোটি টাকা উপার্জন করে নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন এবং ২৯ লাখ ৪৫ হাজার পাউন্ডে লন্ডনে বাড়ী ক্রয়সহ বিদেশে অর্থ পাচারের অভিযোগটির অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিগণ দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন বলে বিশ্বস্তসূত্রে জানা যায়। অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমন রহিত করা একান্ত প্রয়োজন।"

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: