হত্যা মামলায় হাজী সেলিম-সৈকত-মানিক গ্রেফতার

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের

2024-10-07T12:38:25+00:00
2024-10-07T12:38:25+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আইন-আদালত
হত্যা মামলায় হাজী সেলিম-সৈকত-মানিক গ্রেফতার
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ১২:৩৮ পিএম 
হত্যা মামলায় হাজী সেলিম-সৈকত-মানিক গ্রেফতার
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় প্লাস্টিক কারখানার কর্মচারী রাকিব হাওলাদার হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও সাবেক কাউন্সিলর হাসিবুর রহমান মানিককে গ্রেফতার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) তাদেরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর মামলার তদন্ত কর্মকর্তা চকবাজার মডেল থানার পুলিশ পরিদর্শক মোরাদুল ইসলাম তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান তাদের গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

গত ১ সেপ্টেম্বর দিবাগত মধ্যরাতে রাজধানীর বংশাল থানাধীন এলাকা থেকে হাজী সেলিমকে আটক করা হয়। এছাড়া গত ১৪ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর খিলক্ষেত থানার নিকুঞ্জ আবাসিক এলাকা থেকে আত্মগোপনে থাকাবস্থায় তানভীর হাসান সৈকতকে গ্রেফতার করা হয়। অপরদিকে হাবিবুর রহমান মানিককে ২২ আগস্ট লালবাগ থানার কেল্লার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়।

জানা যায়, ১৬ বছরের কিশোর রাকিব হাওলাদার চকবাজারের হোসনী দালানস্থ কাজল প্লাস্টিক কারখানায় কাজ করতো। গত ৫ আগস্ট দুপুরে সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে। মিছিলটি চানখারপুল পৌঁছালে পুলিশ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে গুলিবর্ষণ করে। এতে গুলিবিদ্ধ হয় রাকিব। তাকে মিডফোর্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা জাহাঙ্গীর হোসেন মামলা দায়ের করেন।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: