পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান সারাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আদালত প্রতিবেদক

আইন-আদালত

পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৭ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল

2024-10-07T15:46:00+00:00
2024-10-07T15:46:00+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
আইন-আদালত
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান সারাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা
আদালত প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৩:৪৬ পিএম 
পদ্মা ব্যাংকের সাবেক চেয়ারম্যান সারাফাতের দেশত্যাগে নিষেধাজ্ঞা
পদ্মা ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফতের দেশ ত্যাগে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছেন আদালত।

সোমবার (৭ অক্টোবর) ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। এসময় দুদকের পক্ষে শুনানি করেন পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানান।

এদিন দুদকের উপপরিচালক মো. মাসুদুর রহমান তার দেশত্যাগ নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, নাফিজ সরাফাতের বিরুদ্ধে ঘুষ, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহার করে গ্রাহকের সঙ্গে প্রতারণা করে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ ও বিদেশে পাচার করার অভিযোগ রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি তার পদের অপব্যবহার করে ও রাজনৈতিক পরিচয়ের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে ও কানাডাতে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছেন বলে তথ্য পাওয়া যাচ্ছে এবং অজ্ঞাত স্থান হতে জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রচার করে তার স্বপক্ষে বক্তব্য প্রচার করছেন। বিশ্বস্ত সূত্রে প্রাপ্ত তথ্য মতে, দেশের বর্তমান বাস্তবতায় চৌধুরী নাফিজ সরাফাত দেশ ত্যাগ করতে পারেন মর্মে আশঙ্কা করা হচ্ছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: