চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটিতে যারা

আনন্দ সময় প্রতিবেদক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে গঠিত কমিটির সভাপতি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) তথ্য ও

2024-10-07T18:05:24+00:00
2024-10-07T18:05:24+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
বিনোদন
চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটিতে যারা
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪, ৬:০৫ পিএম 
চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটিতে যারা
বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি গঠন করেছে সরকার। মন্ত্রিপরিষদ সচিবকে গঠিত কমিটির সভাপতি করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের বিবরণীতে নতুন কমিটি গঠনের কথা জানানো হয়েছে। 

কমিটিতে আহ্বায়ক হিসেবে আছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব ও বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের চেয়ারম্যান এবং সদস্য সচিব হিসেবে আছেন বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের ভাইস-চেয়ারম্যান। 

কমিটিতে সদস্য হিসেবে আরও রয়েছেন- জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিস্তার জাহান কবীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও ফটোগ্রাফি বিভাগের সহকারী অধ্যাপক হাবিবা রহমান, চলচ্চিত্র নির্মাতা হুমায়রা বিলকিস এবং শব্দ সম্পাদক নাহিদ মাসুদ। প্রজ্ঞাপনে বলা হয়, এই আপিল কমিটির মেয়াদ প্রজ্ঞাপনের তারিখ হতে আগামী ২ (দুই) বছর বলবৎ থাকবে। কমিটি বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ডের সিদ্ধান্তে সংক্ষুব্ধ সংশ্লিষ্ট ব্যক্তিৎপ্রতিষ্ঠানের আপিল আবেদনের বিষয়ে যথানিয়মে সিদ্ধান্ত প্রদান করবে।

সময়ের আলো/এম 


Loading...
Loading...
বিনোদন- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: