সাদিক আব্দুল্লাহ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, তার স্ত্রী লিপি আব্দুল্লাহ, মেয়রের বাবা সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ তাদের

2024-10-08T14:30:24+00:00
2024-10-08T14:30:24+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আইন-আদালত
সাদিক আব্দুল্লাহ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ২:৩০ পিএম 
সাদিক আব্দুল্লাহ ও তার পরিবারের ব্যাংক হিসাব জব্দ
বরিশাল সিটি করপোরেশনের সাবেক মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, তার স্ত্রী লিপি আব্দুল্লাহ, মেয়রের বাবা সাবেক এমপি আবুল হাসানাত আবদুল্লাহসহ তাদের পরিবারের ৬ জনের ব্যাংক হিসাব জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। একইসঙ্গে তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব স্থগিত রাখতে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে নির্দেশন দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৮ অক্টোবর) বিএফআইইউ থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়।  

বিএফআইইউ’র এক কর্মকর্তা জানান, আলোচিত ব্যক্তিদের ব্যাংক হিসেবে সন্দেহজনক লেনদেনের বিষয় খতিয়ে দেখতে তাদের হিসাব জব্দ করা হয়েছে।

নির্দেশনায় এসব ব্যক্তি ও তার ব্যক্তি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব স্থগিত রাখতে বলা হয়েছে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার এ সময় বাড়ানো হবে।

লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানিলন্ডারিং প্রতিরোধ বিধিমালা সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউয়ের চিঠিতে বলা হয়েছে। চিঠিতে আলোচিত ব্যক্তিদের নাম, জাতীয় পরিচয়পত্রের তথ্য দেওয়া হয়েছে।


সময়ের আলো/এএ/


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: