এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল রিমাণ্ডে

আদালত প্রতিবেদক

আইন-আদালত

বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই)

2024-10-10T18:12:59+00:00
2024-10-10T18:12:59+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
আইন-আদালত
এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল রিমাণ্ডে
আদালত প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৬:১২ পিএম 
এনএসআইয়ের সাবেক পরিচালক মনিরুল রিমাণ্ডে
বৈষম্যবিরোরধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর গুলশানে বাহাদুর হোসেন মনির নামে এক কিশোর নিহতের ঘটনায় করা মামলায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) বর্ডার উইংয়ের সাবেক পরিচালক কমোডর মনিরুল ইসলামকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমাণ্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমাণ্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবী রিমাণ্ডের আবেদন বাতিল পূর্বক জামিনের আবেদন করেন। শুনানি শেষে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেন তার জামিন আবেদন নামঞ্জুর করে রিমাণ্ডের এ আদেশ দেন। 

গত ৯ অক্টোবর রাজধানীর কোতয়ালি থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, গত ১৯ জুলাই গুলশান থানার প্রগতি স্বরণীর শাহজাদপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে আন্দোলন চলাকালে বাদীর ছোট ছেলে মো. বাহাদুর হোসেন মনির রাস্তা পার হয়ে বাসায় যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে আহত হয়। ওইদিন বাদীর মোবাইলে অপরিচিত একটি নম্বরে ফোন আসে এবং অপর প্রান্ত থেকে বলে মো. বাহাদুর হোসেন মনির নামক এক ব্যক্তি গুলিবিদ্ধ অবস্থায় রাস্তার পাশে পড়ে আছে। পরবর্তীতে বাদী স্থানীয় লোকজনের সহায়তায় তার ছেলে বাহাদুর হোসেন মনিরকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় গত ৩০ সেপ্টেম্বর নিহত বাহাদুর হোসেন মনিরের বাবা আবু জাফর বাদী হয়ে গুলশান থানায় মামলা করেন।

সময়ের আলো/জিকে


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: